ওসামা বিন লাদেনের ছেলে ফ্রান্স ছাড়ার নির্দেশ

আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ছেলে ওমর বিন লাদেনকে ফ্রান্স ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তিনি যেন কোনোভাবেই ফ্রান্সে ফিরতে না পারেন সে সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক মন্তব্যের জের ধরে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

৪৩ বছর বয়সী ওমর বিন লাদেনের জন্ম সৌদি আরবে। ১৯ বছর বয়সে বাবা ওসামা বিন লাদেনকে ছেড়ে যান তিনি। ছবি আঁকার জন্য তিনি ২০১৬ সাল থেকে উত্তর ফ্রান্সের নরম্যান্ডি এলাকায় বসবাস শুরু করেন। 

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইললেউ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বলেছেন, ওমর বিন লাদেন একজন ব্রিটিশ নাগরিকের স্বামী হিসেবে নরম্যান্ডি অঞ্চলের ওরনি এলাকায় থাকতেন। আল–কায়েদা নেতার ছেলে গত বছর সন্ত্রাসবাদের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। এর পরিপ্রেক্ষিতে তাকে ফ্রান্স ছাড়ার আদেশ জারি করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ওমর ‘যেন কোনোভাবেই ফ্রান্সে ফিরতে না পারেন’, সেই আদেশে তিনি সই করেছেন। তবে তিনি বিস্তারিত আর কিছু বলেননি। ওমর বিন লাদেন এরই মধ্যে ফ্রান্স ছেড়েছেন কি না, তা এখনো পরিষ্কার নয়।

 

ওমরের পেইন্টিং বিক্রি করতে যিনি সাহায্য করতেন সেই প্যাসকেল মার্টিন জানিয়েছেন, ওমর এমন একজন ব্যক্তি যিনি ইসলামি মতাদর্শের বিরোধিতা করতেন। তিনি তার শিল্পকর্ম থেকে জীবিকা অর্জন করেছিলেন এবং কর প্রদান করতেন। ওমর বর্তমানে কাতারে রয়েছেন বলে জানিয়েছেন মার্টিন।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২