তুমি সারাবিশ্বের মেয়েদের জন্য অনুপ্রেণার: মারুফার প্রশংসায় জেমিমাহ রদ্রিগেজ

ছবি: সংগৃহীত।

অবিশ্বাস্য এক ইনিংস খেলে ভারতকে স্বপ্নের ফাইনালে তুলেছেন জেমিমাহ রদ্রিগেজ। তার ১২৭ রানের অপরাজিত ইনিংসে নারী বিশ্বকাপের সেমিফাইনালে রেকর্ড ৩৩৯ রানের লক্ষ্য স্পর্শ করে ভারত।

তাতে ঘরের মাঠ নাভি মুম্বাইয়ে সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নেয় ভারত। অথচ, এর আগে বিশ্বকাপে ২০০ রান তাড়া করেও জয়ের ইতিহাস ছিল না হারমানপ্রীত কৌর-স্মৃতি মান্ধানাদের।

রেকর্ড জয় এনে দেওয়ায় স্বাভাবিকভাবেই প্রশংসায় ভাসছেন জেমিমাহ। বিরাট কোহলি-শুবমান গিলসহ আরো অনেকের প্রশংসায় ভাসছেন ভারতীয় ব্যাটার। বিশ্বকাপে জেমিমাহর প্রতিপক্ষ হয়ে মাঠে লড়া মারুফা আক্তারও তার খেলায় মুগ্ধ হয়েছেন।

জেমিমাহর এমন ব্যাটিং দেখে ভাষা হারিয়ে ফেলেছেন বলে জানিয়েছেন মারুফা। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে বাংলাদেশি পেসার লিখেছেন, ‘জেমি দিদি, তুমি অসাধারণ এক খেলা উপহার দিয়েছো। সত্যি বলতে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না।

সব সময় তোমার জন্য প্রার্থনা করব। প্রার্থনা করি, দলকে নেতৃত্ব দিয়ে সামনে নিয়ে যাও এবং আরো বড় সাফল্য অর্জন কর। ফাইনালের জন্য আমার শুভেচ্ছা ও প্রার্থনা রইল।’

মারুফার পোস্টের নিচে কমেন্ট করে জবাব দিয়েছেন জেমিমাহ। বাংলাদেশি পেসারকে বিশ্বের বহু মেয়ের অনুপ্রেরণাদায়ী উল্লেখ করে ভারতীয় ব্যাটার লিখেছেন, ‘ধন্যবাদ মারুফা! তুমি নিজেই একটি অনুপ্রেরণা। তুমি যা করেছ তা বাংলাদেশ ও সারাবিশ্বের মেয়েদের জন্য অনুপ্রেণার।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২