এরদোয়ানের স্ত্রী এমিনের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ

এরদোয়ানের স্ত্রী এমিনের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিন এরদোয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’-এর বিভিন্ন কর্মসূচির ফাঁকে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড পেজে প্রকাশ করেন এমিন এরদোয়ান। সেখানে তিনি জানান, আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। এ সময় তাদের একসঙ্গে তোলা ছবিও প্রকাশ করেন তিনি।

এদিকে একই দিন তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টার দিকে আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১

কারচুপির সুযোগ নেই,সচেতন জনগনের জন্য দরকার সুষ্ঠু নির্বাচন: স্পিকার

২

১৯ মাসের মধ্যে বিশ্ববাজারে সর্বোচ্চ ডলারের দাম

৩

শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের জেরে পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান

৪

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

৫

১০০ দিনের কর্মপরিকল্পনায় প্রকাশ করলেন প্রধান তথ্য কমিশনার

৬

কেরু চিনিকলের বিএমআর প্রকল্পে স্পেয়ার পার্টস কেনাকাটায় ১০ দিনের ব্যবধানে তিন কোটি থেকে ছয় কোটি টাকার প্রস্তাব

৭

এসআরবি-১২ এর অভিযানে চুরি হওয়া গরু উদ্ধার, গ্রেফতার ৬

৮

রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

৯

সৌদিতে বিবাহবহির্ভূত সন্তান জন্ম, কেনীয় নারীকে ১০০ বেত্রাঘাতের সাজা

১০

দিনে ১০-২০ টাকা আয় দিয়ে শুরু, আজ বিনোদনজগতের সফল মুখ মুনাওয়ার ফারুকী

১১

প্রাথমিকের পাঠ্যবই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।