রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

সিরাজগঞ্জের রায়গঞ্জে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষার আবাদ বৃদ্ধি ও কৃষকদের উৎপাদন খরচ কমাতে ১৩ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য মো: আয়নুল হক।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রওশন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সহসভাপতি খায়রুল ইসলাম মাস্টার ও শামসুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও আব্দুল কুদ্দুস মন্ডল, পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, সাধারণ সম্পাদক রাশিদুল হাসান মিরন, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ খান প্যারিস, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোকাদ্দেস হোসাইন শোহান।

এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এ সহায়তা বিতরণ করা হবে। বরাদ্দ অনুযায়ী ধামাইনগর, সোনাখাড়া, ধুবিল ও ঘুড়কা ইউনিয়নে ১ হাজার ৪০০ জন করে; ধানগড়া, নলকা, পাঙ্গাসী ও ব্রহ্মগাছা ইউনিয়নে ১ হাজার ৪৩০ জন করে; চান্দাইকোনা ইউনিয়নে ১ হাজার ৫৫০ জন এবং রায়গঞ্জ পৌরসভায় ৬০০ জন কৃষক এ সুবিধা পাবেন।প্রত্যেক উপকারভোগী কৃষক এক বিঘা জমিতে সরিষা চাষের জন্য বিনামূল্যে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পাবেন।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, সরিষার আবাদ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্যে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ সহায়তা দেওয়া হচ্ছে। এর ফলে রায়গঞ্জে সরিষার আবাদ বৃদ্ধি, কৃষকের আর্থিক সাশ্রয় এবং দেশে ভোজ্যতেলের উৎপাদন বাড়বে বলে আশা করছে কৃষি বিভাগ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সলঙ্গায় ‘সোলার অটো ফিউচার ওয়ার্ল্ড’এর উদ্বোধন

১

দিলজিৎ দোসাঞ্জের চারটি গানে নিষেধাজ্ঞা, কেন আপত্তি প্রশাসনের

২

পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান লক্ষাধিক টাকা জরিমানা

৩

গোপালগঞ্জে ১৫ যানবাহনের সংঘর্ষ, আহত শতাধিক

৪

মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন ‘রোকযানা’খ্যাত শিল্পী শেখ সাহেদ

৫

এনভিডিয়ার নতুন নির্বাহী কোলেট ক্রেসের সামনে কঠিন সময়

৬

কে এই কোলেট ক্রেস, যাঁর হাতে যাচ্ছে এনভিডিয়ার নেতৃত্ব

৭

জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছাতে স্বাস্থ্যব্যবস্থার সংস্কার জরুরি: রাষ্ট্রপতি

৮

এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প

৯

হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিনে নুহাশ পল্লীতে ভক্তদের ঢল

১০

বিশ্বজুড়ে মাইক্রোসফটের বড় ধরনের বিপর্যয়, ৯ ঘণ্টার বেশি সময় ধরে ব্যাহত এআই সেবা

১১

ইরানে ফের যুদ্ধ শুরুর প্রশ্নে ‘চরম বাগবিতণ্ডা’ ট্রাম্প-নেতানিয়াহুর, দাবি ইসরায়েলি সংবাদমাধ্যমের

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।