রাজশাহীতে আমের দাম পাচ্ছে না কৃষক

ছবি সংগৃহীত।

রাজশাহীতে আমের পাইকারি বাজারে নেমেছে ধ্বস। হিমসাগর কিংবা আম্র পালি দীর্ঘ ঈদের ছুটির পর বাজারে কোন জাতের আমেরই ভালো দাম মেলেনি। লক্ষণভোগ আম মিলছে পাঁচশ টাকা মণ আর ভালো জাতের আম কোনটিই পেরুচ্ছে না তিন হাজারের কোটা।

গত বছরও আমের দাম ভালো ছিলো, চলতি বছর ভালো জাতের আম ৪৮ কেজিতে এক মণ হলেও কোন ভাবেই মিলছে না সঠিক দাম। তার ওপর যোগ হয়েছে বৈরি আবহাওয়া এবং দাগ যুক্ত আম। ফলে আমের অর্থনীতিতে ধ্বস নেমেছে রাজশাহী অঞ্চলে।

সবচেয়ে বড় এই বাজারে আম কেনাবেচা হয় অনুমান নির্ভর। এক ক্যারেটে যতো আম ধরে তা আধামণ হিসেবে বিবেচিত হয়। যার ফলে কম দামে ক্রেতারা বেশি আম কিনতে পারছেন।

বিশ্লেষকরা বলছেন, ঈদের পর একসঙ্গে বাজারে বহু জাতের আম আসা এবং বৈরি আবহাওয়ায় বাজারে আমের দরপতন হয়েছে। পচনশীল পণ্য হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। আম সংরক্ষণের আধুনিক পদ্ধতি এবং আম দিয়ে রুপান্তরিত পণ্য তৈরি করার সুযোগ থাকলে এমন সংকট কাটানো সম্ভব হতো।

যদিও ঈদের আগে ও পরে প্রশাসনের পক্ষ থেকে বাজারগুলোতে এক মণে চল্লিশ কেজির বেশি আম 'ঢলন পদ্ধতি' বন্ধের নির্দেশ দেয়া হয়। কিন্তু তাতে সাড়া দেয়নি কেউই। ঢলন পদ্ধতিতে ৪৮ থেকে ৫২ কেজিতে ১ মণ ধরা হয়।

আমের বাজার দর:

লক্ষণ ভোগ ৫০০ টাকা মণ

খিরশাপাত/হিমসাগর ২০০০ থেকে ২৫০০ টাকা মণ

ল্যাংড়া ১২০০ থেকে ১৬০০ টাকা মণ

মল্লিকা ১২০০ থেকে ১৫০০ টাকা মণ

আম্রপালি ২০০০ থেকে ২৮০০ টাকা মণ

ফজলি ১০০০ থেকে ১৫০০ টাকা মণ

আঁঠি আম ৪০০ থেকে ৭০০ টাকা মণ

বর্তমানে বাজারে লক্ষণভোগ, ল্যাংড়া, হিমসাগর, আম্রপালি, ফজলি আম রয়েছে। জুলাই মাসের শুরুতে বাজারে আসবে আশ্বিনা, গৌড়মতি ও ইলামতি আম।

এ বছর রাজশাহীতে ১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে আমের বাগানে সম্ভাব্য ফলনের গড় উৎপাদন ধরা হয়েছে ১৩ দশমিক ২৬ (টন)। সম্ভাব্য মোট উৎপাদন ধরা হয়েছে ২ লাখ ৬০ হাজার ৬ মেট্রিক টন। এছাড়া সম্ভাব্য মোট বিক্রির পরিমান ধরা হয়েছে ১ হাজার ৬শ' ৯৫ কোটি টাকা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

কারাগারের নিরাপত্তা ঢেলে সাজাতে বসছে এআই ক্যামেরা

সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজেদের চরকায় তেল দিন, সমালোচকদের কড়া জবাব নেইমারের

আজ দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

১০

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১১

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫

১২