‘হ্যাঁ’ ভোট সংবিধান ও গণতন্ত্রবিরোধী : জি এম কাদের

ছবি : সংগৃহীত।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, এখনো কোনোভাবেই তথাকথিত ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেননি। তার মতে, ‘না’ ভোটে যেমন দেশ বাঁচবে না, তেমনি ‘হ্যাঁ’ ভোট দিয়েও দেশের কোনো কল্যাণ হবে না। বরং এই পুরো প্রক্রিয়াই সংবিধানবিরোধী, আইনবহির্ভূত এবং গণতন্ত্রবিরোধী বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (৩১ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর নগরীর সিটি বাজার এলাকায় নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জি এম কাদের।

এ সময় তিনি রংপুর সদর-৩ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং লাঙল প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।

জি এম কাদের বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলতে চাই-দেশের মানুষ তথাকথিত ‘হ্যাঁ’ ভোটকে গ্রহণ করছে না। এটি জনগণের ওপর চাপিয়ে দেওয়া একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই।এ সময় তিনি রংপুর সদর-৩ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং লাঙল প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।

জি এম কাদের বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলতে চাই-দেশের মানুষ তথাকথিত ‘হ্যাঁ’ ভোটকে গ্রহণ করছে না। এটি জনগণের ওপর চাপিয়ে দেওয়া একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই।

তাই ‘হ্যাঁ’ ভোট দিলে দেশের প্রকৃত সমস্যার সমাধান হবে না, আর না ভোট দিলে দেশের মানুষ শান্তিতে থাকবে।’

তিনি অভিযোগ করে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের মতামতকে উপেক্ষা করে একটি বিশেষ এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। ‘এই তথাকথিত ‘হ্যাঁ’ ভোট সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, আইনের বাইরে এবং গণতন্ত্রের মূল চেতনার পরিপন্থী। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সিদ্ধান্ত কখনোই টেকসই হতে পারে না,’ বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

নির্বাচন প্রসঙ্গে জি এম কাদের বলেন, দেশের মানুষ এখন ১২ তারিখের দিকে তাকিয়ে আছে। ‘এই নির্বাচনে জনগণের রায়ই হবে চূড়ান্ত রায়। কোনো ষড়যন্ত্র, কোনো চাপ কিংবা কোনো কৃত্রিম আয়োজন দিয়ে জনগণের সিদ্ধান্ত বদলানো যাবে না,’ বলেন তিনি।

তিনি আরো বলেন, রংপুরের মানুষ ঐতিহ্যগতভাবে জাতীয় পার্টির প্রতি আস্থাশীল। ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, রংপুর সদর-৩ আসনের জনগণ আবারও লাঙল প্রতীককে বিজয়ী করবে।

জনগণ জানে কারা সত্যিকার অর্থে তাদের কথা বলে এবং কারা শুধু ক্ষমতার রাজনীতি করে,’ বলেন জি এম কাদের।

নির্বাচনী প্রচারণাকালে তিনি ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের নানা অভিযোগ ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় তিনি বলেন, জাতীয় পার্টি সব সময় সাধারণ মানুষের অধিকার, গণতন্ত্র ও আইনের শাসনের পক্ষে রাজনীতি করে এসেছে এবং ভবিষ্যতেও করবে।

জি এম কাদের আরো বলেন, ‘আমরা ক্ষমতার রাজনীতি নয়, জনগণের রাজনীতি করতে চাই। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। তাই এই নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করবে-দেশ কোন পথে যেতে চায়।’

প্রচারণাকালে জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, রংপুরে জাতীয় পার্টির ব্যাপক জনসমর্থন রয়েছে এবং নির্বাচনের দিন লাঙ্গল প্রতীকের পক্ষে বিপুল ভোট পড়বে বলে তারা আশাবাদী।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির রংপুর জেলা আহ্বায়ক মো. আজমল হোসেন লেবু,কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মো. লোকমান হোসেন প্রেসিডিয়াম সদস্য রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, প্রেসিডিয়াম সদস্য ও  রংপুর মহানগর সহ-সভাপতি হাসানুজ্জামান নাজিমসহ জাতীয় পার্টির জেলা ও মহানগরের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। 

এ সময় তার সঙ্গে জেলা ও মহানগর জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে

যানজট কমাতে সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলক কার্যক্রমে কারিগরি ত্রুটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : এনপিসিবিএল

৮০ দিন পর চালু হলো চা শ্রমিকদের ক্যামেলিয়া হাসপাতাল

অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য : অর্থমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিয়েছে সরকার

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ হলেও মেডিকেল কলেজ চালু থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, বিকেলের মধ্যে ব্যবস্থা জানাবে মন্ত্রণালয়

ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে বিপিএল

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, বিকেলের মধ্যে ব্যবস্থা জানাবে মন্ত্রণালয়

১০

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১১

আর্জেন্টিনা নিয়ে পারশার উচ্ছ্বাস

১২