২৪ না থাকলে ২৬ এর অস্তিত্ব থাকবে না: জামায়াত আমির

ছবি: সংগৃহীত।

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা চাই জুলাই সংস্কারের প্রস্তাব পুরোপুরি বাস্তবায়ন হোক। তার আলোকে বিরোধী দল যতটুকু পাবে, ততটুকুই চাই। সেখানে ডেপুটি স্পিকারের বিষয়টি রয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুর ৩ টায় জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় সংসদীয় কমিটির সভা শেষ হওয়ার পরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশ ও জাতির জন্য বিরোধী দল হিসেবে আমাদের ভূমিকা কি হবে তার জনই আমরা বসেছিলাম। আমরা আজ সকল সদস্যের পরামর্শ নিয়েছি। আমরা চাই জাতীয় সংসদ দেশ গঠনে অর্থবহ ভূমিকা পালন করুক। যিনি স্পিকার থাকবেন, বিরোধী দলকে যথেষ্ট সুবিধা দিবেন। তাহলে গণতন্ত্রের সৌন্দর্য ফুটে উঠবে।

তিনি বলেন, এবার দুটি নির্বাচন হয়েছে। দেশের বৃহত্তর স্বার্থে ২ টি নির্বাচন আমরা মেনে নিয়েছি। অর্ডিন্যান্স কে সম্মান করে আমরা দুই জায়গায় শপথ নিয়েছি। দু:খের বিষয় হল সরকারি দল এখনো সংবিধান সিংস্কারের শপথ নেয়নি।

বিরোধী দলের নেতা বলেন, জুলাইকে সন্মান করতে হবে। ২৪ থাকলেই ২৬ থাকবে, নাহলে ২৬ এর অস্তিত্ব থাকবে না। ২৪ কে অমান্য, অগ্রাহ্য করে, পাশ কাটিয়ে ২৬- এ জাতির জন্য কোনও সুখকর হবে না ।

তিনি বলেন,  আমরা চাই যে ৪ টি বিষয়ে গণভোটে দেওয়া হিয়েছে তার সর্বাত্মক বাস্তবায়ন হোক।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২