ইসকন নিষিদ্ধ নিয়ে যা বললেন হাইকোর্ট

আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ- ইসকনের বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এসময় উচ্চ আদালত বলেন, ইসকন নিষিদ্ধ হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার, এনিয়ে আদালতের হস্তক্ষেপ করা উচিৎ হবে না।

 

আজ বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আশা প্রকাশ করে বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনগণের জানমাল রক্ষায় সরকারকে সতর্ক থাকতে হবে।

এর আগে, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন হাইকোর্ট বেঞ্চকে জানান যে, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা ও ইসকনের কর্মকাণ্ডের ঘটনায় পৃথক তিনটি মামলা করা হয়েছে এবং এসব মামলায় মোট ৩৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনির উদ্দিন ইসকনের কার্যক্রম নিয়ে দুটি সংবাদপত্রের প্রতিবেদন বেঞ্চে উত্থাপন করেন এবং আর কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ এবং চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির জন্য আদেশ চেয়ে প্রার্থনা করেন। পরে ইসকন বিষয়ে সরকার কী ব্যবস্থা নিয়েছে তা জানতে চান হাইকোর্ট।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২