নিউইয়র্কে মেয়র নির্বাচনের ভোটগ্রহণ শুরু

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ৬টা (বাংলাদেশ সময় বিকাল পাঁচটায়) সব ভোটকেন্দ্র খুলে দেওয়া হয়েছে। ভোট শেষ হবে স্থানীয় সময় রাত নয়টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল আটটায়)

শহরটির মোট ৪৮.৫ লাখ ভোটার সরাসরি নতুন মেয়র নির্বাচিত করবেন। নিউইয়র্কের মেয়র নির্বাচনের ফলাফল ঘোষণা সাধারণত খুব শিগগিরই হয়ে থাকে। ২০২১ সালে নির্বাচন শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এরিক অ্যাডামসকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে এবার যেহেতু দুই প্রার্থীই ডেমোক্র্যাটদলীয় তাই ভোট গণনায় কিছু সময় লাগতে পারে। 

এর আগে মেয়র নির্বাচনের আগাম ভোটগ্রহণ ২৫ অক্টোবর থেকে শুরু হয়ে ২ নভেম্বর শেষ হয়েছে। প্রায় ৭ লাখ ৩৫ হাজার ভোটার আগাম ভোট দিয়েছেন।

নিউইয়র্কে চার বছর পরপর মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন। এ বছরের নির্বাচন বিশেষভাবে নজর কেড়েছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। যেখানে প্রতিযোগিতা হবে প্রগতিশীল, প্রতিষ্ঠাবাদী ও রক্ষণশীল শিবিরের মধ্যে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২