আজ হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ, দেশের মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ

হালনাগাদ শেষে আজ বৃহস্পতিবার প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। তালিকা প্রকাশের পর আপত্তি সংশোধন শেষে আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার এ তথ্য জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল ইসলাম।

আজ সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

এর আগে তিনি বলেছেন, এ পর্যন্ত ১৭ লাখ ভোটারের তথ্য ইসির হাতে আছে, তারা ২ জানুয়ারি সেটা সন্নিবেশ করবেন। তবে পূর্ণাঙ্গ হলে এই সংখ্যা ৪৫ লাখ পর্যন্ত হতে পারত বলেও জানান তিনি।

নির্বাচন কমিশনার আরও বলেন, যারা বাদ পড়েছেন, বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করা হবে। এ ছাড়া ২০২৬ সালের ১ জানুয়ারি যারা ভোটার হওয়ার যোগ্য হবেন তাদের তথ্যও সংগ্রহ করা হবে। মার্চের পর থেকে হাতে নেওয়া হবে এই কার্যক্রম।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হতে পারে। সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে ভোটার রয়েছেন ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২