রাজকীয়ভাবে বিয়ে করলেন বিজয়-রাশমিকা

ছবি : সংগৃহীত।

রাজস্থানের উদয়পুরে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক রাজকীয় আয়োজনে চার হাত এক হলো দক্ষিণ ভারতীয় সিনেমার হার্টথ্রব জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার। 

একদম ঘনিষ্ঠ পরিমন্ডলে, পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে সকাল ১০টা ১০ মিনিটে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমার সেই চেনা রসায়ন যে বাস্তবেও এতো গভীর, তা আবারও প্রমাণিত হলো। দীর্ঘদিন নিজেদের সম্পর্ক আড়ালে রাখলেও, বিয়ের পিঁড়িতে বসার আগে তারা ভক্তদের কাছে সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছিলেন।

বিয়ের রেশ কাটতে না কাটতেই স্বামী বিজয়ের সঙ্গে ছবি শেয়ার করেছেন রাশমিকা। ক্যাপশনে লিখেছেন: পরিচয় করিয়ে দিই—‘আমার স্বামী মিস্টার বিজয় দেবেরাকোন্ডা। যে মানুষটা আমাকে শিখিয়েছে ভালোবাসা আর শান্তি আসলে কী। বিজু, তোমাকে বর্ণনা করার ভাষা আমার জানা নেই। তোমার স্ত্রী হতে পেরে আমি গর্বিত।’

পিছিয়ে ছিলেন না বিজয়ও। নিজের প্রিয় বন্ধুকে স্ত্রী হিসেবে পেয়ে তিনি লিখেছেন, ‘একদিন ওকে খুব মিস করছিলাম। মনে হচ্ছিল ও পাশে থাকলে দিনটা আরো ভালো হতো, খাবারটা আরো সুস্বাদু লাগত। তখনই বুঝলাম ওকে আমার সারাজীবনের জন্য প্রয়োজন।’

রাশমিকা তার বিশেষ দিনে বেছে নিয়েছিলেন সিঁদুরে লাল রঙের সিল্ক শাড়ি। শাড়ির সরু সোনালি পাড় আর সূক্ষ্ম জরির কাজ তাকে করে তুলেছিল অনন্য। তবে সবার নজর কেড়েছে তার গয়না। আধুনিক মেহেদির বদলে তিনি হাত ও পায়ে ঐতিহ্যবাহী আলতা পরেছিলেন।

খোঁপায় সাধারণ ফুলের বদলে তিনি পরেছিলেন বিশেষ নকশা করা সোনার গয়না, সাথে ছিল টায়রা ও টিকলি। তার গলার হারে ছিল দেবী লক্ষ্মীর মূর্ত খোদাই করা বড় লকেট। গলা থেকে পেট পর্যন্ত ঝোলানো এই হারটি দক্ষিণ ভারতীয় ঐতিহ্যের আভিজাত্য ফুটিয়ে তুলেছে। কানে ভারী দুল, কোমরবন্ধনী, হাতের সোনার চুড়ি-বালা আর আংটিতে রশ্মিকাকে অনেকটা দেবীর মতো লাগছিল।

বিজয় দেবেরাকোন্ডার সাজও ছিল দেখার মতো। তিনি পরেছিলেন সাদা সিল্কের ধুতি ও সাথে লাল উত্তরীয়। উত্তরীয়র সোনালি পাড় আর মুক্তোর কারুকাজ তার লুকে আলাদা মাত্রা যোগ করেছিল। গলায় মোটা সোনার হার আর হাতে বাজুবন্ধ পরে বিজয়কে অনেকেই দেবতুল্য বলে মন্তব্য করেছেন।

বিয়ের অনুষ্ঠানের পাশাপাশি এই জুটির আংটি বদলের মুহূর্তটিও ছিল বিশেষ। তাদের এনগেজমেন্ট রিং দুটির ডিজাইন ছিল একদম আলাদা ও আভিজাত্যে ভরপুর, যা সবার নজর কেড়েছে।

বিয়ের রেশ কাটতে না কাটতেই আসছে বড় খবর। আগামী ৪ মার্চ হায়দরাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের বিশাল বিবাহোত্তর সংবর্ধনা বা রিসেপশন। দক্ষিণি চলচ্চিত্র জগতের নামী-দামী তারকাদের উপস্থিতিতে সেই অনুষ্ঠানটিও যে সমানভাবে চর্চায় থাকবে, তা বলাই বাহুল্য। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে : তথ্যমন্ত্রী

ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে হত্যা, গ্রেপ্তার ৫

রমজান মাসের সৌন্দর্য ধরে রাখার উপায়

রাজকীয়ভাবে বিয়ে করলেন বিজয়-রাশমিকা

পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে ১৩৩ আফগান সেনা নিহতের দাবি

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার সারওয়ার

আইনশৃঙ্খলা বাহিনীকে আরও জনবান্ধব হতে হবে: জামায়াত আমির

সলঙ্গায় দুর্বৃত্তের আগুনে দোকান পুড়ে ছাই

শিগগিরই পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

গণভোটের ফলাফলে বড় পরিবর্তনের পর সংশোধিত গেজেট প্রকাশ

১১

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি

১২