বছর জুড়ে উল্লাপাড়ার আলোচিত-সমালোচিত নানান ঘটনা

২০২৪ সাল জুড়ে নানা ঘটনায় আলোচিত ছিল উল্লাপাড়া। পুরো বছর জুড়ে নানা ঘটনায় আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। আলোচিত-সমালোচিত ঘটনাগুলো সরব থেকেছে মিডিয়াও।

২০২৪ সালের আগষ্টের ০৫ তারিখের পর আলোচনা সমালোচনা ভিন্ন দিকে মোড় নিয়েছে। আওয়ামীলীগ সরকার পতনের আগ পর্যন্ত উপজেলা জুড়ে কয়েকটি বিষয় বেশ আলোচিত ছিলো। বছরের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময় উপজেলায় চোরের উপদ্রব বৃদ্ধিতে মানুষ আতঙ্কিত হয়েছে।

বছরের শুরুতে উল্লাপাড়ায় বিগত দিনের চেয়ে বেশী চুরির ঘটনা ঘটেছে। গ্রামাঞ্চলে চোর আতঙ্কে মানুষের নির্ঘুমে রাত কেটেছে। প্রায় রাতেই বসতবাড়ি থেকে বিভিন্ন সামগ্রী, ব্যবসায়ীর মালামাল গৃহস্থের গরু-ছাগল  ও পল্লি বিদ্যুতের ট্রান্সফর্মা চুরি হয়েছে। পল্লি বিদ্যুতের ট্রান্সফর্মার চুরি এতোটাই বেড়ে যায় যে, চোর সামাল দিতে প্রশাসন হিমশিম খেয়েছে। বিশেষ করে উপজেলা প্রশাসনের নাকের ডগায় উপজেলা স্টাফ কোয়ার্টার থেকে দিন দুপুরে কয়েক লক্ষ টাকা চুরির ঘটনাটি উপজেলা জুড়ে বেশ আলোচিত ছিলো।

এরপর সারাদেশের মতো উল্লাপাড়ায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলন, শহরকে নতুন করে সাজানো, বাজার মনিটরিং ইত্যাদি বিষয় গুলো আলোচনায় থেকেছে। এছাড়া রশিদপুর নয়াপাড়া নামে একটি গ্রামে রাস্তা ব্রিজ স্কুল না থাকায় সে গ্রামের মানুষের দু:খ দুর্দশা বিভিন্ন মিডিয়ায় উঠে এসেছে। বিগত কয়েক বছর ধরে উল্লাপাড়া উপজেলার কয়েকটি ইউনিয়নে জলাবদ্ধতায় চাষাবাদ করতে না পারায় কৃষকের অসহায়ত্ব ফুটে উঠেছে। বছরের শেষের দিকে ডাচ-বাংলা এজেন্টের ২৮ লাখ টাকা ছিনতাইয়ের  ঘটনা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।

এসব বিষয়াদী ছাড়া আরো বিভিন্ন ঘটনাবলি নিয়ে উপজেলা জুড়ে আলোচনা-সমালোচনা চলেছে বছর জুড়ে। 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২