জাতীয় পতাকার আদলে পোশাক পরে বিতর্কে উর্বশী

ছবি: সংগৃহীত

বিতর্ক যেন পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী ও সাবেক সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ী উর্বশী রাউতেলার। এবার মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর ফাইনালে তার পোশাক ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। প্রতিযোগিতার শেষ পর্বে বিচারকের আসনে ছিলেন উর্বশী। সেদিন তার পরনে ছিল ভারতের জাতীয় পতাকার রং ও প্রতীকের আদলে তৈরি একটি নজরকাড়া পোশাক।

উর্বশীর পোশাকে ছিল গেরুয়া, সাদা ও সবুজ ভারতের জাতীয় পতাকার তিনটি রং। পোশাকের মাঝখানে ছিল নীল রঙের অশোকচক্র। এর সঙ্গে ছিল সোনালি ঝালর। অব-শোল্ডার এই পোশাকের সঙ্গে উর্বশী পরেছিলেন বড় হীরের কানের দুল, হাতে রুপালি চুড়ি এবং আঙুলে ভারী একটি আংটি

মোটা অঙ্কের জরিমানার মুখে প্রিন্স হ্যারি ও ৪ গায়ক-অভিনেত্রীসহ ৬ জন

পোশাকের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। একাংশের দাবি, জাতীয় পতাকার আদলে পোশাক তৈরি করে তা পরা দেশের জাতীয় প্রতীকের প্রতি অসম্মান। অন্যদিকে অনেকে উর্বশীর প্রশংসা করে বলেছেন, তিনি নিজের পোশাকের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছেন।

বিতর্কের মাঝেই পোশাকটি নিয়ে নিজের বক্তব্যও জানান উর্বশী। তিনি বলেন, আমি বলেছিলাম, আমিই ভারত। তাই আজ নিজেকে ভারতবর্ষ বলেই মনে হচ্ছে। অভিনেত্রী আরও জানান, তার পোশাকটি ভারতের জাতীয় পতাকা থেকে অনুপ্রাণিত।

উর্বশীর জন্য এবারের অনুষ্ঠানটি ছিল আরও বিশেষ। কারণ ২০১৫ সালে তিনিই মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট জিতেছিলেন এবং তার মাথায় মুকুট পরিয়েছিলেন সুস্মিতা সেন। এবার সেই সুস্মিতাও ছিলেন নির্বাচন কমিটির অংশ। মঞ্চে দাঁড়িয়ে সাবেক এই বিজয়ীর কথাও বিশেষভাবে স্মরণ করেন উর্বশী।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

১

মাচাদোর পর এবার কার হাতে যাচ্ছে নোবেল

২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা: ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

৩

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবর রহমান

৪

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

৫

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

৬

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

৭

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

৮

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৯

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১০

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

১১

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

১২