ইরানের দুই ট্যাংকার জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের তেলবাহী দুটি ট্যাংকার জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার রাতে ইরানের উপকূলীয় অঞ্চলগুলোতে হামলা চালায় মার্কিন বাহিনী। এ সময় দুটি ট্যাংকারকে টার্গেট করা হয়।

সংবাদমাধ্যম এক্সিওস বুধবার (২ সেপ্টেম্বর) জানিয়েছে, যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র এবারই প্রথমবারের মতো ইরানি জাহাজে সরাসরি হামলা চালিয়েছে। এরআগে ইরানের তেলবাহী জাহাজগুলোকে শুধুমাত্র চলাচলে বাধা দেওয়া হতো।

মার্কিন এক কর্মকর্তা এক্সিওসকে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ট্যাংকারের বদলে ট্যাংকার’ নীতির অনুমোদন দিয়েছেন। এর অংশ হিসেবেই ইরানিদের তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে।

অর্থাৎ ইরান যদি এখন কোনো ট্যাংকারে হামলা চালায় তাহলে পাল্টা হামলা হিসেবে তাদের ট্যাংকারকে টার্গেট করবে মার্কিনিরা।

যে দুটি ট্যাংকারে হামলা চালানো হয়েছে সেগুলো ইরানের উপকূলে মার্কিন বাহিনীর নৌ-অবরোধের উত্তর দিকে অবস্থান করছিল। এ সময় এগুলোর ওপর ড্রোন ও মিসাইল ছোড়া হয়। যা ট্যাংকারগুলোর ইঞ্জিন রুমে আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যপ্রাচ্য ইউনিট সেন্টকম জানিয়েছে, ইরান গত কয়েকদিনে যেসব ট্যাংকার ও তাদের সেনাদের ওপর হামলা চালিয়েছে সেটির প্রতিশোধ হিসেবেই গতকাল রাতে তাদের ট্যাংকারে হামলা চালানো হয়।

এছাড়া হরমুজ প্রণালিতে ইরান যেন তাদের রাডার ও মিসাইল সক্ষমতা পুনর্গঠন না করতে পারে সেজন্য বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র। ট্যাংকারে হামলা এই পরিকল্পনারই অংশ।

এদিকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, গতকাল রাতে ইরানের প্রায় ১০০ হামলা চালানো হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১

১

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

২

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

৩

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

৪

বাজারে মাছ-সবজির চড়া দাম, বেড়েছে ডালও

৫

ধানের শীষে ভোট দিয়ে হিন্দু সম্প্রদায় প্রমাণ করেছে তারা কারও দাসত্ব করে ন

৬

শেখ হাসিনাসহ আসামিদের প্রত্যর্পণের দাবি জানাবে বাংলাদেশ

৭

শারদীয় দুর্গাপূজা পঞ্চগড়ে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন

৯

রাশিয়ায় শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্প, জাপানে ভুল করে ৯.৯ মাত্রার সতর্কতা

১০

অভিযোগ-অভিমানের পর আবারও জাতীয় দলে ফিরতে চান জাহানারা

১১

রাজধানীর সড়কে সাতসকালে প্রাণ গেল দুই নারীর

১২