অস্ত্র বিক্রি আটকানোর বিল পাসে ব্যর্থ মার্কিন সিনেট

ইসরায়েলের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি আটকানোর বিল পাস করাতে ব্যর্থ হয়েছে মার্কিন সিনেট। গাজা উপত্যকায় চলমান আগ্রাসনে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির চুক্তি আটকাতে মার্কিন সিনেটে এই বিল আনা হয়েছিল।

গত বুধবার ইসরায়েলের কাছে ট্যাংকের গোলা বিক্রি বন্ধে মার্কিন সিনেটে তোলা প্রস্তাবের পক্ষে ১৮টি ভোট পড়ে এবং বিপক্ষে পড়ে ৭৯ ভোট।

মার্কিন সিনেটের ডেমোক্র্যাট সিনেটর এই প্রস্তাবের পক্ষে ভোট দেন। অন্যান্য অস্ত্র বিক্রি বন্ধ করার লক্ষ্যে উত্থাপিতঁ প্রস্তাবও সিনেটে পাস হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন অনুমোদিত দুই হাজার কোটি ডলার সমমূল্যের অস্ত্র বিক্রির চুক্তির বিরোধিতা করে গত সেপ্টেম্বরে সিনেটর বার্নি স্যান্ডার্স জয়েন্ট রেজল্যুশনস অব ডিজঅ্যাপ্রুভাল নামের প্রস্তাবটি আনেন।

প্রস্তাবটির পক্ষে সমর্থন খুব কম পড়লেও এর মধ্য দিয়ে ইসরায়েলকে নিঃশর্তভাবে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে সিনেটরদের মধ্যে মতবিরোধ থাকার বিষয়টি স্পষ্ট হয়ে উঠল।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১০

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১১

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১২