হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, কাতারে বৈঠক মঙ্গলবার

পারস্পরিক সামরিক হামলা বন্ধে নীতিগতভাবে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যম। একই সঙ্গে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার কাতারের দোহায় দুই দেশের প্রতিনিধিরা আবারও বৈঠকে বসবেন।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনা প্রশমনের উপায় এবং নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার বিষয়ে আলোচনা হবে। এর আগে গত ১৭ জুন যুদ্ধবিরতির লক্ষ্যে একটি সমঝোতায় পৌঁছায় ওয়াশিংটন ও তেহরান। ওই সমঝোতার মাধ্যমে দীর্ঘদিনের বৈরিতার মধ্যেও আলোচনার নতুন সুযোগ তৈরি হয়। গত ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া সংঘাত বন্ধের আশাও জোরালো হয়।

তবে পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে সুইজারল্যান্ডে আলোচনা শুরু হলেও, তার মধ্যেই উভয় পক্ষ আবারও একে অপরের বিরুদ্ধে হামলা চালায়। এতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়।

সমঝোতার আওতায় হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। অপরদিকে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ প্রত্যাহারের বিষয়ে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র।

তবে এর মধ্যেই কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার তিনি বলেন, ইরান যদি আবার হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র প্রয়োজন হলে পুনরায় সামরিক অভিযান শুরু করবে। তার ভাষায়, যুক্তরাষ্ট্র যদি আবার যুদ্ধে ফিরতে বাধ্য হয়, তাহলে 'ইরানের কোনো অস্তিত্ব থাকবে না।'


  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ হাজার মানুষকে বিদেশে পাচার, ভুয়া প্রতিষ্ঠানের হোতা আরজু গ্রেপ্তার

১

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৩৯

২

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

৩

অক্টোবরে এয়ারবাসের সঙ্গে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি: বিমানমন্ত্রী

৪

ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ ; লাখ টাকা জরিমানা

৫

বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার, চুক্তি অক্টোবরে

৬

আস্থার ভাঙা দেয়াল: ঘরে ও বাইরে সন্তান সুরক্ষার উপায়

৭

৫৫ লাখ মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি চলছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

৮

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দীনেশ ত্রিবেদী

৯

শুল্ক নিয়ে বাংলাদেশকে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্

১০

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১১

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে বৃহস্পতিবার

১২