সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ : গুতেরেস

ছবি সংগৃহীত

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘ বাংলাদেশের এ সংকটময় পরিস্থিতিতে পাশে থাকবে বলে জানান তিনি। 

ঢাকা সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, বাংলাদেশের আতিথেয়তায় আমি মুগ্ধ। বাংলাদেশের এ  সংকটময় পরিস্থিতিতে পাশে থাকবে জাতিসংঘ।

শনিবার (১৫ মার্চ) ঢাকায় জাতিসংঘের নতুন ভবন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। শনিবার সকালে জাতিসংঘ মহাসচিব রাজধানীর জাতিসংঘের নতুন ভবন প্রাঙ্গণ পরিদর্শন করেন। এ সময় তিনি  ৫০ বছর পূর্তির আলোকচিত্র প্রদর্শনীও দেখেন।

সেখানে আয়োজিত এক অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা ও সংস্কার প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই। বাংলাদেশ যে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে,  সে জন্য বাংলাদেশের জনগণের উদারতার প্রশংসা করি। 

জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষারমতো সংস্কার প্রচেষ্টা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন। সকালে ঢাকায় নতুন জাতিসংঘ কমন প্রাঙ্গণ পরিদর্শন করেন অ্যান্তোনিও গুতেরেস। সেখানে তিনি ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী দেখেন এবং আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন। নতুন জাতিসংঘ কমন প্রাঙ্গণ পরিদর্শনের আগে তিনি জাতিসংঘ কান্ট্রি টিম (ইউএনসিটি) বাংলাদেশের সঙ্গে একটি বৈঠকে অংশ নেন।

বাংলাদেশে চারদিনের সফরের তৃতীয়দিনে আজ আরও কয়েকটি অনুষ্ঠানে যোগদান করবেন জাতিসংঘ মহাসচিব। এর মধ্যে দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ২টা ১৫ মিনিট পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংস্কার প্রস্তাবনা নিয়ে একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২