চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

ছবি : সংগৃহীত।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বিকেল তিনটার  দিকে  উপজেলার হাউলী ইউনিয়নের কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সরাসরি রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।

নিহতরা হলো দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের এনামুল হকের ছেলে সেলিম উদ্দিন (২০) এবং একই গ্রামের তারিকের ছেলে তানজিল আহমেদ (২১)। এই ঘটনায় গোটা লোকনাথপুর গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সেলিম উদ্দিন ও তানজিল আহমেদ সম্পর্কে ঘনিষ্ঠ বন্ধু ছিল। সোমবার দুপুরে তারা মোটরসাইকেল যোগে উপজেলার সুবলপুর গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে নিজেদের লোকনাথপুর গ্রামের বাড়িতে ফিরছিল। বিকেল আনুমানিক ৩টার দিকে কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট পৌঁছালে, মোটরসাইকেলটির চালক সেলিম উদ্দিন দ্রুত গতিতে থাকার কারণে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মোটরসাইকেলটি ছিটকে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি শক্ত গাছের সঙ্গে সজোরে ধাক্কা মারে। এই ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সেলিম উদ্দিনের মৃত্যু হয়।

অন্যদিকে, সহযোগী আরোহী তানজিল আহমেদ গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে চারটার দিকে তানজিলকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "দুই যুবকের মৃত্যুর খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই।  কারো পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ  দুজনের পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২