নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তুরস্কের

ছবি: সংগৃহীত

গাজায় জাতি হত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও শীর্ষ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।

ইস্তাম্বুলের প্রসিকিউটর কার্যালয় জানায়, মোট ৩৭ জন ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্ৎজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন–গভির ও সেনাপ্রধান আইয়াল জামির।

তুরস্কের অভিযোগ—২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজায় ধারাবাহিকভাবে জাতি হত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ চালিয়ে যাচ্ছে। বিবৃতিতে আল–আহলি হাসপাতালে হামলা, তুরস্ক–ফিলিস্তিন ফ্রেন্ডশিপ হাসপাতাল ধ্বংস ও গাজা অবরোধের ঘটনাও উল্লেখ করা হয়েছে।

ইসরায়েল এই পদক্ষেপকে “রাজনৈতিক প্রচারণা” বলে নিন্দা জানিয়েছে। তবে হামাস তুরস্কের ঘোষণাকে স্বাগত জানিয়েছে।

এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)ও নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে পরোয়ানা জারি করেছিল।

গাজা যুদ্ধে এখন পর্যন্ত ৬৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ৭০ হাজারের বেশি আহত হয়েছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২