বন্ধ চিনিকলগুলো চালু করার চেষ্টা করছি: শিল্প উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আমরা চেষ্টা করছি বন্ধ চিনিকলগুলো একটা পর একটা চালু করার। এর মধ্যে কৃষকদের প্রণোদনা দেওয়ার ব্যাপার আছে। আমরা এর আগে ১২০ কোটি টাকা বরাদ্দ করেছিলাম। এখন আরও ১০০ কোটি টাকা বরাদ্দ হচ্ছে। আপনারা জানেন টাস্কফোর্স করা হয়েছে। এর মধ্যে আখচাষি প্রতিনিধিরাও আছেন। যারা আখ চাষ নিয়ে কাজ করেন তারাও আছেন। আমরা চেষ্টা করছি কাজগুলো একটার পর একটা করতে। সেতাবগঞ্জ সে জায়গায় সম্ভাবনাময় একটা জায়গায়। যেখানে বন্ধ করা হয়েছিল চিনিকলটি। আমরা আবার খোলার জন্য চিন্তা করেছি।

শনিবার (১৬ ন‌ভেম্বর) সকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিল্প উপদেষ্টা বলেন, এখানকার ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে যত দ্রুত সম্ভব সমস্ত ভূমি দস্যুদের দমন করে আমরা চিনিকলের জমিগুলো উদ্ধার করব।

 

এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ হাসান, সেতাবগঞ্জ চিনিকিলের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে ২০২০ সালে বন্ধ হয় সেতাবগঞ্জ চিনিকল। এরপর থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও চালু হয়নি চিনিকলটি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১০

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১১

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১২