শপথ নেয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর আগেই তিনি ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে চান। সেই সঙ্গে বন্দি বিনিময় চুক্তিও করতে চান। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম এ কথা জানিয়েছেন।

এ সপ্তাহে ইসরায়েল সফর করেন লিন্ডসে গ্রাহাম। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে তিনি বলেন, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির বিষয়ে ট্রাম্প আগের চেয়ে অনেক বেশি দৃঢ়প্রতিজ্ঞ। তিনি যুদ্ধবিরতিকে সমর্থন করেন। আর এতে জিম্মি মুক্তির জন্য একটি চুক্তি অন্তর্ভুক্ত থাকবে।

শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া সেই সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং সেখানে যুদ্ধবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্প দৃঢ়প্রতিজ্ঞ। এমনকি তিনি চাইছেন, প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের আগেই যেন এ ব্যাপারে সুরাহা হয়।

এ সপ্তাহে ইসরায়েল সফর করেন লিন্ডসে গ্রাহাম। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে তিনি বলেন, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির বিষয়ে ট্রাম্প আগের চেয়ে অনেক বেশি দৃঢ়প্রতিজ্ঞ। তিনি যুদ্ধবিরতিকে সমর্থন করেন। আর এতে জিম্মি মুক্তির জন্য একটি চুক্তি অন্তর্ভুক্ত থাকবে।

লিন্ডসে গ্রাহাম আরও বলেন, ট্রাম্প এখনই এটার বাস্তবায়ন দেখতে চান। আমি ইসরায়েলের ও এই অঞ্চলের মানুষকে জানাতে চাই যে জিম্মি ইস্যুতে মনোযোগ দিয়েছেন ট্রাম্প। তিনি জিম্মি হত্যা বন্ধ করতে চান। যুদ্ধ বন্ধ চান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন নেতানিয়াহু। সেই সাক্ষাতে ট্রাম্প বলেছিলেন, যদি তিনি নির্বাচনে জিতে যান— তাহলে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগেই গাজায় যুদ্ধের অবসান দেখতে ইচ্ছুক তিনি।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২