আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন

ছবি সংগৃহিত।

আজ ২৫ বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ কলকাতার জোড়াসাঁকোয়র ঠাকুরবাড়ি পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। 

তার জন্মবার্ষিকী উপলক্ষে আজ থেকে তিন দিনব্যাপী জাতীয় পর্যায়ে অনুষ্ঠান শুরু হচ্ছে।

এ বছর বিশ্বকবির জন্মবার্ষিকী উদযাপনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’।  কুষ্টিয়ার শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়িতে ২৫, ২৬ ও ২৭ বৈশাখ (০৮, ০৯, ১০ মে) আয়োজন করা হয়েছে সবার জন্য উন্মুক্ত অনুষ্ঠান।

সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এদিন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন এ অনুষ্ঠানের। এর সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে সমবেত নৃত্য ‘আকাশ ভরা সূর্যতারা’ পরিবেশন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা।

রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে একজন কবি, নাট্যকার, সংগীতজ্ঞ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, দার্শনিক, ভাষাবিদ, চিত্রশিল্পী ও গল্পকার ছিলেন। তার রচিত গানের জনপ্রিয়তা ব্যাপক। দুই হাজার গান রচনা করেছেন তিনি। অধিকাংশ গানই নিজের সুর করা। তার লেখা ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ গানটি বাংলাদেশের জাতীয় সংগীত।

এছাড়া ভারতের জাতীয় সংগীতও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তার মৃত্যুর পর বিশ্বভারতী থেকে ৩৬ খণ্ডের ‘রবীন্দ্র রচনাবলী’ প্রকাশ পায়। ১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পারস্কার লাভ করেন এ কবি। ১৩৪৮ সালের ২২ শ্রাবণ জোড়াসাঁকোর বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২