দেশের ইতিহাসে এবারের নির্বাচন সর্বোত্তম হবে: প্রধান উপদেষ্টা

ছবি সংগৃহিত।

আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

শনিবার (১৯ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল) এর একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, এ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। এটি দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

প্রতিনিধিদলে ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয়, সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্ডু আবেরত্না, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমেই।

প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়ের সুযোগ পেয়ে প্রতিনিধিদল কৃতজ্ঞতা প্রকাশ করে এবং স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষে বাংলাদেশের সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২