সবসময় কিছু ভিন্নতা না আনলে সেটা নিয়ে আলোচনা হয় না : বুবলী

গেল ক’দিন ধরে নেটদুনিয়া দাপিয়ে বেড়াচ্ছে চিত্রনায়িকা শবনম বুবলীর বিয়ের সাজের বেশ কিছু ছবি। যা নিয়ে চলছে তর্ক-বিতর্কও। কেউ বলছেন, বিয়ের পিঁড়িতে বসেছেন এই চিত্রনায়িকা। আবার কারও কথায়, এটি বুবলীর আগের ছবি যা প্রকাশ্যে এসেছে এবার। নেটিজেনদের অনেকেই জানতে চেয়েছেন, বিয়ের সাজে বুবলীর পাশে থাকা ছেলেটি (বর) কে?

ছবিগুলো নিয়ে ইতিমধ্যেই কথা বলেছেন এর কোরিওগ্রাফার গৌতম সাহা। তার কথায়, ‘বুবলীকে নিয়ে তিনটি শুট করেছি। ওয়েডিং, হলুদ ও মেহেদী। সে খুব আন্তরিকতার সঙ্গে সময় দেয়। সময় মত কাজে চলে আসে। ওর সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে।’

তিনি আরও জানান, বুবলীর সঙ্গে থাকা ছেলে মডেলের নাম ওয়াসিফ খান।

ছবিগুলো নিয়ে এবার মুখ খুললেন নায়িকা নিজেই। বুবলী জানান, এমন একটা আলোচনা সৃষ্টি হতে পারে সেটা তারা আগেই অনুমান করেছিলেন। সেদিক থেকে তাদের ফটোশুটটা সাকসেসফুল হয়েছে বলেই মনে করছেন বুবলী।

চিত্রনায়িকার কথায়, ‘সবসময় কিছু ভিন্নতা না আনলে সেটা নিয়ে আলোচনা হয় না। আমরা ফটোশুটের সময় জানতাম, এটা নিয়ে আলোচনা হবে। কেউ পজেটিভলি নিবে, কেউ বিষয়টা ভিন্নভাবে দেখবে। সেদিক থেকে আমরা সাকসেস, কারণ সবাই এটা নিয়ে কথা বলছে।’

সঙ্গে যোগ করে তিনি আরও বলেন, ‘আমরা যদি নতুনদের সঙ্গে কাজ না করি, বিশেষ করে আমার ক্যারিয়ারের ৮-৯ বছর হয়ে গেছে সেই আমরা যদি কিছু ভিন্নতা যদি না আনার চেষ্টা করি তাহলে দর্শক পরিবর্তনটা দেখবে না।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

১০

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১১

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১২