এখন পর্যন্ত খুবই ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে: প্রেস সচিব

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনের ভালো লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে। এখনও ভালো নির্বাচনী পরিবেশ বজায় আছে। দুয়েকজন লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কথা বললেও এখন পর্যন্ত ছোট-বড় সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড সমান আছে। দৃশ্যমান এমন কিছু ঘটেনি যে যাতে বলা যাবে লেভেল প্লেয়িং ফিল্ড নেই।

শুক্রবার দুপুরে ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে, শফিকুল আলম ময়মনসিংহ নগরীর জুবলী রোডে বুড়া পীরের মাজার ও হামলার শিকার হওয়া নগরীর থানা ঘাট এলাকায় হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ'র (রহ) মাজার পরিদর্শন করেন।

আসন্ন গণভোট নিয়ে তিনি বলেন, আমরা চাই সবাই দলবলে কেন্দ্রে গিয়ে গণভোটে হ্যাঁ ভোট দেব। বাংলাদেশে আর যাতে ফ্যাসিস্ট তৈরি না হয়। বাংলাদেশে যেন সব মানুষের অধিকার অক্ষুণ্ণ থাকে। বিগত সময়ের অপশাসন যেন আর দেখতে না হয়।

প্রেস সচিব বলেন, বাংলাদেশ পীর আওলিয়ার দেশ, ইসলাম এসেছে তাদের হাত ধরে। কেউ কেউ বিভিন্ন অজুহাতে মাজারে আঘাত হানছে। বাংলাদেশ সম্প্রীতির দেশ, এই দেশ সব ধর্ম-বর্ণ মানুষের দেশ। এখানে একত্রে যেন শান্তিতে সবাই বসবাস করে এটাই প্রত্যাশা।

মাজারের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের মনোবল আগের চেয়ে বেড়েছে। মাজারে নিরাপত্তাও তারা জোরদার করছে। মানুষও সচেতন হচ্ছে।

পরিদর্শনকালে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীসহ জেলা ও পুলিশ প্রশাসন এবং মাজার ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২