৪ দিনের গ্যাস সংকটে পড়তে যাচ্ছে সারাদেশ

সংগৃহিত ছবি।

গ্যাসের রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য গত ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মহেশখালীতে এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি এফএসআরইউ থেকে আরএলএনজি সরবরাহ বন্ধ ছিল, যার ফলে সারাদেশে গ্যাস সংকট তৈরি হয়। সেই সংকট কিছুটা কাটিয়ে ওঠার পর আবারও এলএনজি টার্মিনালটি মেরামত করার জন্য বন্ধ রাখা হবে, যার ফলে চারদিন সারাদেশে গ্যাস সংকট দেখা দেবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পেট্রোবাংলা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তরিকুল ইসলাম সই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর ১২টা থেকে সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা এফএসআরইউ থেকে এলএনজি সরবরাহ বন্ধ থাকবে। এ সময়ে অপর এফএসআরইউ দিয়ে দৈনিক প্রায় ৫৫০ থেকে ৫৬০ মিলিয়ন ঘণফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে।

এ পরিস্থিতিতে সারাদেশে গ্যাস সংকট দেখা দিতে পারে। কোথাও কোথাও গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২