যত দ্রুত নির্বাচন হবে, ততই দেশের মানুষের জন্য কল্যাণ- মির্জা ফখরুল

আ.স.ম হান্নান শাহর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কারের মাধ্যমে অন্ততর্বর্তী সরকার যত দ্রুত নির্বাচনে যাবে, ততই দেশের মানুষের জন্য কল্যাণ হবে। 

আজ শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) এর কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বক্তব্যের শুরুতেই মির্জা ফখরুল ১৬ বছরসহ ৫ জুলাই আগস্ট আন্দোলনে যারা আহত ও শহীদ হয়েছেন, তাদেরকে স্মরণ করে শ্রদ্ধা জানান।

মির্জা ফখরুল ইসলাম বলেন, নির্বাচন কেন্দ্রিক যেসব সংস্কারগুলো আছে তা দ্রুত সংস্কার করতে হবে। আইন, প্রশাসন ও বিচার বিভাগের সংস্কারের মাধ্যমে যত দ্রুত নির্বাচনে যাবে বর্তমান সরকার, ততই দেশের মানুষের জন্য কল্যাণ হবে।

তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে অন্ততর্বর্তী সরকার গঠন হয়েছে। বর্তমান সরকার স্পষ্ট করে বলেছে তারা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। এ জন্য আমরা তাদের পাশে থেকে সমর্থন দিচ্ছি।

এ সময় প্রতিশ্রুতি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে তৎপর হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এতে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ডা এজেডএম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, আব্দুস সালাম প্রমুখ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২