গণতন্ত্র পুনরুদ্ধারে জেহাদের আত্মত্যাগ চিরস্মরণীয়- খান সাঈদ

১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী ছাত্র-গণঅভ্যুত্থানে শহীদ হওয়া নাজির উদ্দিন জেহাদের ৩৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জোহাদ স্মৃতি পরিষদ, উল্লাপাড়ার আয়োজনে এক শোক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, ছাত্র-জনতা ও গণতন্ত্রপন্থী নেতাকর্মীরা অংশ নেন।

শোক র‍্যালিতে উপস্থিত ছিলেন বিএনপির পুলিশ সংস্কার কমিশনের সদস্য সচিব সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি। 

তিনি বলেন, শহীদ নাজির উদ্দিন জেহাদ স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের এক অবিস্মরণীয় নাম। ১৯৯০ সালে বহুদলীয় গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে সংগঠিত গণআন্দোলনের অগ্রভাগে থেকে তিনি পুলিশের গুলিতে শহীদ হন।

তিনি আরো বলেন, “স্বৈরশাসক এরশাদ গণতন্ত্রকে হত্যা করেছিল। আর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় নিয়েই শহীদ নজির উদ্দিন জেহাদ নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর রক্তের স্রোতেই ঘটেছিল গণঅভ্যুত্থান, পতন ঘটেছিল স্বৈরশাসকের।”

শোক র‍্যালির শুরুতে শহীদ জেহাদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানটি শেষ হয় গণতন্ত্র রক্ষার প্রত্যয়ে নতুন শপথ নিয়ে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

১০

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

১১

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

১২