লুঙ্গি পরে যে বার্তা দিলেন বুবলী

ছবি সংগৃহিত।

ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে যে কয়টি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে, তার মধ্যে একটি চিত্রনায়ক সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমা। নির্মাতা এম রাহিম পরিচালিত সিনেমাটি নিয়ে ঈদে হাজির হচ্ছেন এই জুটি।

এরই মধ্যে ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমাগুলোর প্রচারণা শুরু করে দিয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা। সেই ধারাবাহিকতায় পিছিয়ে নেই ‘জংলি’ টিম। প্রচারণায় অংশ নিয়েছেন বুবলী নিজেও।

মঙ্গলবার (১৮ মার্চ) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে লুঙ্গি পরে হাজির হয়ে সিনেমার প্রোমোশন করেছেন এ অভিনেত্রী।

শবনম বুবলী লুঙ্গি পরা কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিতে লুঙ্গি পরিহিত অবস্থায় বসে, দাঁড়িয়েসহ বিভিন্ন ভঙ্গিতে পোজ দিতে দেখা গেছে তাকে।

আর ক্যাপশনে লিখেছেন, “হেই গাইজ, লুঙ্গি পরে ‘জংলি’ সিনেমা দেখতে গেলে কেমন হয়?

 

 

এদিকে তার এই পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের। এমন ব্যতিক্রম প্রচারণা দারুণ উপভোগ করছেন তারা। কেউ বলছেন, হয়তো কোনো সাহসী চরিত্রে দেখা যাবে এ নায়িকাকে। এ কারণে পোশাকের ধরণও এমন থাকবে সিনেমায়।

আজাদ খানের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন এম রাহিম। এর চিত্রনাট্য লিখেছেন সুকৃতি সাহা ও মেহেদী হাসান। সিনেমার গানগুলোর কথা, সুর ও সংগীতায়োজন করেছেন বহুল পরিচিত সুরকার প্রিন্স মাহমুদ।

সিনেমাটিতে সিয়াম-বুবলী ছাড়াও আরও অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, সোহেল খান, দিলারা জামান, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

বিপুল রিল সুতা ও জাল জব্দ, সংযোগ বিচ্ছিন্ন

ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের দোকানে আগুন

‎মহাখালী রেলগেটে ৭ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

বেনজীরের জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আশির দশকের আবহে ছবি তৈরি করবেন যেভাবে

১০

অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

১১

সার সরবরাহ নির্বিঘ্নে ৬৪ জেলায় মনিটরিং সেল গঠন

১২