সর্বশেষ তিন উপদেষ্টা নিয়োগ দেওয়া ছেলে খেলার মতো : মাহমুদুর রহমান মান্না

মাহমুদুর রহমান মান্না

সর্বশেষ তিন উপদেষ্টা নিয়োগ দেয়া ছেলে খেলার মতো বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বুধবার (১৩ নভেম্বর) দ্যা মিলেনিয়াম ইউনিভার্সিটিতে আয়োজিত ছাত্র-জনতার বিপ্লবের ১০০ দিন শীর্ষক গোল টেবিল বৈঠকে এ কথা বলেন তিনি। 

এসময় মাহমুদুর রহমান মান্না বলেন, রাজনীতিকে আগে রিস্টোর করতে হবে। ফ্যাসিস্ট থেকে গণতন্ত্র তৈরি করতে যা যা করা প্রয়োজন তা করা দরকার। সব সংস্কারই অন্তর্বর্তী সরকারকে করতে হবে কেন, অধিকাংশ সংস্কার করবে নির্বাচিত সরকার।  তাই যত দ্রুত সম্ভব গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা উচিত।

গোলটেবিল বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, বর্তমানে যে সংঘাতের সৃষ্টি হয়েছে তা পরিহার করতে হবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে যা করা দরকার সে দিকেই নজর দেয়া প্রয়োজন। অনেক বাধা বিপত্তি আসবে কিন্তু এসব পেছনে ফেলে অন্তর্বর্তী সরকারকে সফল করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এসময় গনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, রাজনৈতিক দলগুলোই ছাত্রদের ভূমিকা স্বীকৃতি দিয়েছে। বর্তমান সরকার আমাদের সরকার, এর সঙ্গে প্রতিদ্বন্ধিতা করার কিছু নেই। এ সরকার আমাদের প্রতিপক্ষ না।

নির্দিষ্ট সংস্কার শেষে অন্তর্ববর্তী সরকার বিদায় নেবে। দেশ ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে রুপান্তর করতে হলে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। 

জোনায়েদ সাকি বলেন, কেবল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দিয়ে সরকার পরিচালনা করলে জনগণের সঙ্গে দিন দিন দূরুত্ব বাড়বে। সর্বশেষ উপদেষ্টা নিয়োগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজন ছিলো, না হলে এমন পরিস্থিতির তৈরি হতো না।  সরকার ব্যর্থ হলে আমরাও ব্যর্থ হবো।

কোন ধরনের যোগাযোগহীনতা নতুন সংকটের তৈরি করবে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে সংস্কারগুলো করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জোনায়েদ সাকি। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২