টাকা-গহনা লুটের পর নিয়ে যাওয়া সেই শিশু উদ্ধার

ঢাকার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের এক বাসায় ডাকাতির সময় অপহরণ করা সেই শিশু কন্যাকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এই ঘটনায় একজনকে আটকও করেছে র‌্যাব।

শনিবার (১৬ নভেম্বর) সকাল সোয়া ৮টায় গণমাধ্যমে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব।

এ বিষয়ে বিস্তারিত জানাতে দুপুর সাড়ে ১২টায় কারওয়ানবাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করবেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস

এর আগে শুক্রবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর আজিমপুরের মেডিকেল স্টাফ কোয়ার্টারের পাশের একটি বাসায় লুটের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মালামাল লুটের পাশাপাশি আট মাস বয়সী একটি মেয়েকে সঙ্গে করে নিয়ে যায়। তার মায়ের নাম ফারাজানা আক্তার। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন।

জানা যায়, এই ঘটনার একদিন আগেই ওই বাসায় সাবলেট হিসেবে ওঠেন এক নারী। পরে সকালে ওই নারীর কাছে আসা কয়েকজন ব্যক্তি বাসা থেকে বিভিন্ন মালামালের সঙ্গে শিশুকে নিয়ে যায়।

ঘটনার পর ফুটফুটে শিশুটির ছবিসহ একটি পোস্ট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।  

ভুক্তভোগী ফারজানার এক সহকর্মী পোস্টে লেখেন, আজ শুক্রবার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাত (একজন মহিলা আর দুজন পুরুষ) জিনিসপত্র ও একমাত্র বাচ্চা নিয়ে গেছে।

পোস্টটি বিভিন্ন ব্যক্তি শেয়ার করে শিশুটিকে উদ্ধারের জোর দাবি জানান। অনেকে এমন ঘটনায় বিস্ময় প্রকাশ করেন। এর ২৪ ঘণ্টার মধ্যেই র‌্যাব শিশুটিকে উদ্ধার করতে সমর্থ হলো।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

১০

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১১

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

১২