বিবাহবার্ষিকীতে স্বামীকে প্রকাশ্যে আনলেন তমালিকা

ছবি সংগৃহিত

পাঁচ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকার। গুঞ্জন ছিল, সেখানে বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি।

 তবে কোনোভাবেই সেটা নিশ্চিত হওয়া যাচ্ছিল না। কিন্তু আজ স্বামীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে তমালিকা নিজেই প্রকাশ করলেন তার বিয়ের কথা।

সোমবার (২০ জানুয়ারি) সামাজিক মাধ্যমে স্বামী প্রভীনকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান তমালিকা। এরই মধ্য দিয়ে নিশ্চিত হয়ছে, তিনি বিয়ে করেছেন। 

অভিনেত্রীর স্বামীর নাম প্রভীন। তবে কবে, কখন, কোথায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, সে ব্যাপারে কিছু জানাননি।

আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্থিরচিত্র পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনে তমালিকা লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী প্রভীন’।

তার এই পোস্টে বিনোদন অঙ্গনের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। 

সেই তালিকায় রয়েছেন নাজনীন চুমকি, মাসুম রেজা, আঁখি আলমগীর, শারমীন জোহা শশী, গোলাম ফরিদা ছন্দা, শ্যামল মাওলা, হৃদি হক প্রমুখ।

ঘনিষ্ঠদের ভাষ্যমতে, অনেকদিন আগেই বিয়ে করেছেন তমালিকা ও প্রভীন। অভিনেত্রীর খুব কাছের মানুষেরা এ বিষয়ে জানতেন। তবে এই দম্পতির কেউই বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে কাউকে জানাতে চাননি।

জানা যায়, যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তমালিকার সঙ্গে প্রভীনের পরিচয়। এরপর প্রেম থেকে পরিণয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২