প্রধান বিচারপতির বাসভবনের সামনের সড়কে সাদপন্থীদের অবস্থান

প্রধান বিচারপতির বাসভবনের সামনের সড়কে সাদপন্থীদের অবস্থান

মাওলানা সাদকে ইজতেমায় আসতে দেয়ার দাবিতে প্রধান বিচারপতির বাসভবনের সামনের সড়কে অবস্থান নিয়েছেন সাদপন্থীরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে সড়কে অবস্থান নেন তারা।

জানা যায়, আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদের উপস্থিতি চান তার অনুসারীরা।

কিন্তু মাওলানা সাদের আসার অনুমতি না মেলায় সকালে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করেন। এসময় পুলিশের বাঁধার মুখে পড়ে সড়কে অবস্থান নেন তারা। এ কারণে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

সড়কে অবস্থান নেয়া তাবলীগ জামাতের একজন মুরুব্বি জানান, নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের কথা হয়েছে। তারা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমন্ত্রণ পেয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাত করতে তাদের ১০ জনের একটি জামাত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবে।

তিনি বলেন, ‘মওলানা সাদ সাহেবকে আনার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য আমরা যাচ্ছি। গত সাত আট বছর যাবত আমাদের ওপর অনেক জুলুম অত্যাচার করা হয়েছে। আমাদের আমীরের নামে মিথ্যা অপবাদ দিয়ে উনাকে বাংলাদেশ থেকে দূরে রাখা হয়েছে। আমরা আর কোনো অবস্থাতেই এটা মানতে রাজি না। উনার ব্যাপারে কোনো প্রকার বাধা বিপত্তি আমরা আর মানতে রাজি না।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২