কালমেগির পর ধেয়ে যাচ্ছে সুপার টাইফুন ‘ফাং-ওয়ং’

ছবি: সংগৃহীত।

সুপার টাইফুনে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘ফাং-ওয়ং’। এর ফলে ফিলিপাইনের পূর্ব ও উত্তরাঞ্চল থেকে ১ লাখের বেশি বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। 

স্থানীয় সময় রোববার (৯ নভেম্বর) দিনের শেষের দিকে এটি স্থলভাগে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির আবহাওয়া অফিস দক্ষিণ-পূর্ব ও মধ্যাঞ্চলে ৫ নম্বর সতর্কসংকেত জারি করেছে। মেট্রো ম্যানিলা ও আশপাশের প্রদেশগুলো রয়েছে ৩ নম্বর সতর্কসংকেতের আওতায়। 

প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওদোরো জনগণকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘শেষ মুহূর্তে উদ্ধার অভিযানে নামা মানে আমাদের সৈন্য, পুলিশ, দমকলকর্মী ও কোস্ট গার্ড সদস্যদের জীবনকে ঝুঁকিতে ফেলা।

সুপার টাইফুন ফাং-ওয়ং বর্তমানে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার (স্থিতিশীল বাতাস) এবং ২৩০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো বাতাস নিয়ে এগোচ্ছে।

ফিলিপাইন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে দেশীয় ও আন্তর্জাতিক মিলিয়ে ৩০০ এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এর আগে টাইফুন কালমেগি ফিলিপিন্সে ২২৪ জনের প্রাণ কেড়ে নেয় এবং ভিয়েতনামে আরো ৫ জনের মৃত্যু হয়। দেশটি এখনো সেই দুর্যোগ থেকে পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি।

সরকার এরমধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করেছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। সোমবারের ক্লাস বাতিল বা অনলাইনে স্থানান্তর করেছে স্কুলগুলো।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২