পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে এক নতুন যুগের সূচনা হলো। কয়েক দশকের বাম ও তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী।

আজ শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহাসিক পটপরিবর্তন সম্পন্ন হলো। শুভেন্দুর সঙ্গেই এদিন শপথ নিয়েছেন তাঁর মন্ত্রিসভার আরও পাঁচ সদস্য।

নতুন মন্ত্রিসভায় পাঁচজন সদস্যের নাম ঘোষণা করা হয়। তারা হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। শুভেন্দুর পর পর্যায়ক্রমে এই পাঁচজন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। বাংলাদেশ সময় দুপুর ১২টার একটু পর রাজ্যপাল আর এন রবির উপস্থিতিতে শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  এর পর শুভেন্দুর পিঠ চাপড়ে দেন প্রধানমন্ত্রী মোদি এবং তাকে অভিনন্দন জানান।

রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন, এমন আলোচনা আগে থেকেই রাজনৈতিক মহলে চলছিল। বিজেপির জয়ের পর সেই জল্পনা হলো সত্যি। শুক্রবার বিধায়ক দলের বৈঠকে তাকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, সব প্রস্তাবেই একমাত্র নাম হিসেবে শুভেন্দুর নাম এসেছে। অন্য কোনো প্রার্থী সামনে আসেনি। এই কারণে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শুভেন্দু অধিকারীকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেপ্টেম্বরের ২২ দিনে ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছুঁই ছুঁই

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন জিন্নাত

আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবিপ্রবি’র প্রথম সমাবর্তন

পুলিশে বড় রদবদল: ঊর্ধ্বতন ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

তেলের বাড়তি দামে বেড়েছে ট্রাকভাড়া, বেনাপোলে বিপাকে ব্যবসায়ীরা

এয়ারবাস বর্তমান সরকারের জন্য ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত

মা হারালেন রানী মুখার্জি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে পাবনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি

১০

জ্বালানির দাম বৃদ্ধিতে বাড়ল বাসভাড়া

১১

জনগণের কাছে সহনশীলতা প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১২