৫ শতাংশ ভুল করেছেন প্রতিমন্ত্রী : ইশরাক

৫ শতাংশ ভুল করেছেন প্রতিমন্ত্রী : ইশরাক

পজেটিভ বিষয়ের মধ্যে ফাইভ পারসেন্ট নেগেটিভ থাকার কারণে ইশরাককে মন্ত্রিসভা থেকে বিদায় নিতে হয়েছে- সম্প্রতি এমন বক্তব্য দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এবার সেটিরই আদলে সম্প্রতি প্রতিমন্ত্রীর দেওয়া বক্তব্য নিয়ে খোঁচা দিলেন সাবেক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, প্রতিমন্ত্রীর বক্তব্য ৯৫ শতাংশ সঠিক হলেও ৫ শতাংশ ভুল করে ফেলেছেন।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে ইশরাক হোসেন লেখেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলমের বক্তব্য পুরোটা শুনলে বোঝা যেত, তিনি ৯৫ শতাংশ সঠিক বলেছেন। জনগণের ট্যাক্সের টাকায় নির্মাণকাজের গুণগত মানের বিষয়ে তার বক্তব্য ঠিক ছিল। শুধু ৫ শতাংশ ভুল করে ফেলেছেন। উপহার বলি বা অন্য যে নামেই ডাকি না কেন, ঘুষের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক।

তিনি আরও যোগ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল কোনো অবৈধ বা অনৈতিক কাজ সমর্থন করে না। এটা তার ব্যক্তিগত বক্তব্য ও চর্চা হতে পারে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের সরকার এটিকে সমর্থন করে না। তাই মিডিয়ায় বিষয়টি তার ব্যক্তিগত বক্তব্য হিসেবেই প্রচার করা উচিত ছিল।

এর আগে, মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম মন্তব্য করেন– ঠিকাদার খুশি হয়ে লভ্যাংশ থেকে প্রকৌশলীকে উপহার দিলে তা ঘুষের পর্যায়ে পড়ে না।

এরপর বিতর্কিত এই বক্তব্য প্রত্যাহার করে বুধবার দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে, তার বক্তব্যকে ঘুষের বৈধতা দেওয়ার সঙ্গে তুলনা করাকে 'রাজনৈতিক অপপ্রচার' বলে দাবি করেন তিনি।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১

কারচুপির সুযোগ নেই,সচেতন জনগনের জন্য দরকার সুষ্ঠু নির্বাচন: স্পিকার

২

১৯ মাসের মধ্যে বিশ্ববাজারে সর্বোচ্চ ডলারের দাম

৩

শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের জেরে পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান

৪

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

৫

১০০ দিনের কর্মপরিকল্পনায় প্রকাশ করলেন প্রধান তথ্য কমিশনার

৬

কেরু চিনিকলের বিএমআর প্রকল্পে স্পেয়ার পার্টস কেনাকাটায় ১০ দিনের ব্যবধানে তিন কোটি থেকে ছয় কোটি টাকার প্রস্তাব

৭

এসআরবি-১২ এর অভিযানে চুরি হওয়া গরু উদ্ধার, গ্রেফতার ৬

৮

রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

৯

সৌদিতে বিবাহবহির্ভূত সন্তান জন্ম, কেনীয় নারীকে ১০০ বেত্রাঘাতের সাজা

১০

দিনে ১০-২০ টাকা আয় দিয়ে শুরু, আজ বিনোদনজগতের সফল মুখ মুনাওয়ার ফারুকী

১১

প্রাথমিকের পাঠ্যবই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।