বিপিএলে সরাসরি চুক্তিতে দল পেলেন সৌম্য-হাসান

ছবি : সংগৃহীত।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসর আয়োজনের কথা জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে প্লেয়ার অকশনের আগমুহূর্তে দলসংখ্যা একটি বাড়ানো হয়েছে। ষষ্ঠ দল হিসেবে যুক্ত করা হয়েছে নোয়াখালীকে। 

বিপিএল গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী, নিলামের আগে সর্বোচ্চ দুজন দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। সেই সুযোগটা কাজে লাগিয়ে জাতীয় দলের দুই ক্রিকেটার সৌম্য সরকার এবং হাসান মাহমুদকে দলে ভিড়িয়েছে নোয়াখালী এক্সপ্রেস।

এদিকে তিন দফা পেছানোর পর আগামী ৩০ নভেম্বর রাজধানীর একটি পাচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে বিপিএলের ১২তম আসরের নিলাম। নিলামের আগে নোয়াখালী এক্সপ্রেস ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা পেয়েছে দেশ ট্রাভেলস। মালিকানা পেয়েই দল সাজানোর চেষ্টা করছে তারা।

এর বাইরে তিনজন বিদেশি ক্রিকেটারের সঙ্গেও প্রাথমিক আলোচনা করছে তারা। যেখানে অস্ট্রেলিয়ার টিম ডেভিডের সঙ্গে আছেন ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস এবং নিউজিল্যান্ডের জিমি নিশাম। তাদের কারও সঙ্গেই এখনো চুক্তি হয়নি। বিপিএলে খেলতে রাজি হলেও পুরো টুর্নামেন্টে খেলতে দেখা যাবে না।

এদিকে বিপিএলের সবশেষ আসরে ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্বে ছিলেন খালেদ মাহমুদ সুজন। আগামী মৌসুমে দেখা যাবে নোয়াখালী এক্সপ্রেসের ডাগ আউটে। প্রথমবারের মতো বিপিএল খেলতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচের দায়িত্বে থাকবেন সুজন।

উল্লেখ্য, বিপিএলের এবারের আসর শুরু হবে আগামী ১৯ ডিসেম্বর থেকে। ১৯ জানুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২