সলঙ্গায় কচুরিপানার নিচ থেকে কঙ্কাল উদ্ধার

সিরাজগঞ্জের সলঙ্গা থানার চকনিহালের কাশেম মারা বটতলা এলাকায় ধান খেতের পাশে ডোবার কচুরিপানার নিচ থেকে এক ব্যক্তির বিচ্ছিন্ন কঙ্কাল উদ্ধার করা হয়েছে। কঙ্কালগুলো কচুরিপানার নিচে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিল।

শনিবার বিকেলে পুলিশ ও স্থানীয়রা ডোবায় তল্লাশি চালিয়ে কঙ্কালগুলো উদ্ধার করেন। প্রাথমিক ধারনা করা হচ্ছে, এটি গত ৯ অক্টোবর নিখোঁজ হওয়া সলঙ্গার অলিদহ দক্ষিনপাড়া গ্রামের আবু সাঈদের ছেলে, অটোরিকশা চালক আমিনুল ইসলামের।

স্থানীয়রা জানান, ডোবার কচুরিপানার ভেতরে কঙ্কাল দেখতে পেয়ে তারা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে প্যান্টের ভিতরে থাকা দুটি পায়ের কঙ্কাল উদ্ধার করে। এছাড়া একই স্থান থেকে পচে যাওয়া একটি শার্টের কলারও উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা কচুরিপানার নিচে আরও তল্লাশি চালিয়ে মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশের কঙ্কাল উদ্ধার করেন। কঙ্কালের সাথে থাকা প্যান্ট ও শার্টের অংশ দেখে আমিনুল ইসলামের মা মরদেহ শনাক্ত করেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, প্রাথমিকভাবে আমরা প্যান্টের ভিতরে দুটি পায়ের কঙ্কাল উদ্ধার করেছি। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় মাথার খুলিসহ শরীরের অন্যান্য অঙ্গ উদ্ধার করা হয়েছে। এগুলো থানায় নিয়ে আসা হয়েছে। পরিচয় নিশ্চিতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কঙ্কালগুলো ফরেনসিক পরীক্ষার জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

৫ দেশে অর্থ পাচারের অভিযোগে আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অ্যাজমার বা শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চমকপ্রদ তথ্য পাওয়া গেল গবেষণায়

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ পরিবারের

১০

শত শত ডিসেম্বর চলে যাবে, শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবেন না: রাশেদ খাঁন

১১

জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ান জাহাজ নিখোঁজ

১২