সলঙ্গায় দুর্বৃত্তের আগুনে দোকান পুড়ে ছাই

ছবি : সংগৃহীত।

সিরাজগঞ্জের সলঙ্গায় গভীর রাতে এক ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের আগুনে প্রায় ৩৩ লাখ ৪০ হাজার টাকার মলামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় সর্বস্বান্ত হয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

ঘটনাটি ঘটেছে,মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সলঙ্গা বাজারের নতুন ব্রিজের পূর্ব পাশে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলমগীর হোসেন রঞ্জু (৪৬), তিনি চর গোজা গ্রামের মৃত ওমর আলী মণ্ডলের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়,আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে “মেসার্স আলমগীর ট্রেডার্স” নামে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার প্রতিষ্ঠানে রড,সিমেন্ট,প্লাস্টিক দরজা,স্যানিটারি ও পাইপ ফিটিংস, কনস্ট্রাকশন কেমিক্যালসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ক্রয়-বিক্রয় করা হতো।

রমজান মাস উপলক্ষ্যে প্রতিদিনের মত মঙ্গলবার বিকেল ৫টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান।রাত সাড়ে ১২টার দিকে ঘর মালিকের ভাতিজা সাব্বির হোসেন ফোন করে জানায়,দোকানের শাটারের তালা ভেঙে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে।

গভীর রাতে আগুনের শিখা দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন এবং নিজেরাই পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান।রাত ২টার দিকে উল্লাপাড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তবে ততক্ষণে দোকানের প্রায় সব মালামাল পুড়ে যায়।

ব্যবসায়ী আলমগীর জানান,আগুনে পুড়ে যাওয়া মালামালের মধ্যে ছিল, ৫০০ বস্তা সিমেন্ট,২৬ টন রড,প্লাস্টিকের দরজা, স্যানিটারি ও পাইপের যন্ত্রাংশ,

কনস্ট্রাকশন কেমিক্যালসহ অন্যান্য সামগ্রী। সব মিলিয়ে প্রায় ৩৩ লাখ ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।

প্রাথমিকভাবে জানা গেছে,দুর্বৃত্তরা সিএনজিযোগে এসে শাটারের তালা ভেঙে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় আলমগীর হোসেন বুধবার বিকেলে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।পুলিশ বিষয়টি তদন্ত করছেন বলে জানিয়েছেন ।

ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।দ্রুত দোষীদের সনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন তারা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২