জুলাই গণহত্যা

ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার বিচার

ছবি সংগৃহীত।

জুলাই গণহত্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে। রোববার (১ জুন) ট্রাইব্যুনাল থেকে তার বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।

শনিবার (৩১ মে) বিকেলে এক ক্ষুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম। তিনি জানান, রোববার শেখ হাসিনার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। অন্য দুই আসামি হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

গাজী এম এইচ তামীম জানান, যখন এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়ার শুনানি হবে, তখন বিটিভির মাধ্যমে তা সরাসরি সম্প্রচার করা যাবে।

এর আগে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।

চিফ প্রসিকিউটর বলেন, ডিসেম্বরের মধ্যেই জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান হবে। বিচার এমনভাবে হবে, যাতে এর নিরপেক্ষতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে।

গত ১২ মে শেখ হাসিনার মামলার তদন্ত সম্পন্ন হয়। ওইদিন এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, আন্দোলন দমনে নির্বিচারে ১ হাজার ৪শ’র বেশি মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে ৫টি গুরুতর অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এরমধ্যে রয়েছে হত্যার নির্দেশনা, প্ররোচনা ও উসকানির অভিযোগ।

একই ধরনের অভিযোগ উঠেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির তথ্য দিলেই মিলবে আইফোন-মোটরসাইকেলসহ আকর্ষণীয় পুরস্কার

অতি দ্রুত চার্জ হবে কোয়ান্টাম ব্যাটারি

‘আওয়ামী লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে’

ঘণ্টায় ৩ কোটি ডলার মুনাফা করছে তেল কোম্পানিগুলো, কার লাভ কত

স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠান আজ, পাচ্ছেন ১৫ জন ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান

সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর হবে আজ মধ্যরাত থেকে

মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

গরমে পানিশূন্যতা এড়াতে যে সচেতনতা জরুরি

মধ্যপ্রাচ্য সংকটের ‘সামরিক সমাধান নেই’ : জাতিসংঘ মহাসচিব

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

১০

শাপলা চত্বরের ঘটনার মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন

১১

উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

১২