শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

ছবি: সংগৃহীত।

ইরানের ২৪ বিলিয়ন ডলার জব্দকৃত অর্থ মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে ক্ষতিগ্রস্ত মার্কিন ঘাঁটিসহ অঞ্চলটির অবকাঠামোগত উন্নয়নে ব্যবহার করা হবে বলে ইঙ্গিত দিয়েছিলো বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এবার বিষয়টি নিয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের একটি ভিডিও শেয়ার করে সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, বেসেন্ট ইরানের সম্পদ জব্দের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন। ঠাট্টা মশকরা করছেন। এর পরিপ্রেক্ষিতে বাঘাই বিষয়টি কঠোর ভাষায় সমালোচনা করেন এবং উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ‘ম্যাকবেথ’ থেকে একটি উদ্ধৃতি ব্যবহার করেন।

তিনি যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে অন্যায় ও আগ্রাসী বলে ইঙ্গিত করেন এবং বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের সম্পদ আটকে রাখা গ্রহণযোগ্য নয়।

এর আগে, ইরান বারবার অভিযোগ করে আসছে যে যুক্তরাষ্ট্র একতরফাভাবে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে, যা দ্বিপাক্ষিক আলোচনার পরিবেশকে জটিল করে তুলছে।

বিশ্লেষকদের মতে, শেক্সপিয়ারের উদ্ধৃতি ব্যবহার করে ইরানি মুখপাত্র যুক্তরাষ্ট্রের নীতির বিরুদ্ধে প্রতীকী ও রাজনৈতিক বার্তা দিয়েছেন, যা দুই দেশের চলমান উত্তেজনাকে আরও স্পষ্ট করে তুলেছে।

শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ‘ম্যাকবেথ’-এর উক্তি শেয়ার করে ইসমাইল বাঘাই পোস্ট করেন, 'এখন সে বুঝতে পারছে, তার উপাধি তার গায়ে ঠিকভাবে মানাচ্ছে না; বরং সেটা তার চারপাশে ঢিলেঢালা হয়ে ঝুলছে—যেমন কোনো দৈত্যের পোশাক একজন বামন চোরের গায়ে ঝুলে থাকে।'

অর্থাৎ, এখানে বোঝানো হচ্ছে, যে ব্যক্তি বড় কোনো পদ বা ক্ষমতা পেয়েছে, সে সেই যোগ্যতার উপযুক্ত নয়; ফলে ক্ষমতাটা তার ওপর মানায় না, বরং অস্বস্তিকর ও বেমানান লাগে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

কারাগারের নিরাপত্তা ঢেলে সাজাতে বসছে এআই ক্যামেরা

সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজেদের চরকায় তেল দিন, সমালোচকদের কড়া জবাব নেইমারের

আজ দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

১০

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১১

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫

১২