শান্ত-মিরাজদের পাকিস্তান সফর চূড়ান্ত

ছবি সংগৃহিত।

বাংলাদেশের পাকিস্তান সফর অবশেষে নিশ্চিত হলো। পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ চলাকালীন সময়েই যে গুঞ্জন চলছিল,এবার তা সত্যি হতে যাচ্ছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বুধবার (৩০ এপ্রিল) নিশ্চিত করেছে যে বাংলাদেশ ক্রিকেট দল আগামী মে মাসে পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে।

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অংশ হিসেবে এই সফরে মূলত তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ নির্ধারিত ছিল। তবে আগামী বছর ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দুই দেশের ক্রিকেট বোর্ডের পারস্পরিক সম্মতিতে ওয়ানডে সিরিজের বদলে দুটি বাড়তি টি-টোয়েন্টি ম্যাচ যুক্ত করা হয়েছে। এর ফলে সিরিজটি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে রূপান্তরিত হয়েছে।

আগামী ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত ফয়সলাবাদ এবং লাহোরে এই সিরিজটি অনুষ্ঠিত হবে। সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ ফয়সলাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই মাঠে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। 

সিরিজের বাকি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বাংলাদেশ দল আগামী ২১ মে পাকিস্তানে পৌঁছাবে এবং ফয়সলাবাদেই তাদের অনুশীলন শুরু করবে।

বাংলাদেশের পাকিস্তান সফরের সূচি নিচে দেওয়া হলো :

তারিখ ম্যাচ ভেন্যু

২৫ মে প্রথম টি-টোয়েন্টি ইকবাল স্টেডিয়াম, ফয়সলাবাদ

২৭ মে দ্বিতীয় টি-টোয়েন্টি ইকবাল স্টেডিয়াম, ফয়সলাবাদ

 ৩০ মে তৃতীয় টি-টোয়েন্টি গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর

  ১ জুন চতুর্থ টি-টোয়েন্টি গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর

২ জুন পঞ্চম টি-টোয়েন্টি গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

১০

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

১১

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

১২