ইট বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

পাবনার চাটমোহরে ইট বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে রনি হোসেন (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

নিহত রনি আটঘরিয়া উপজেলার সাতডাঙ্গা গ্রামের রুবেল হোসেনের ছেলে। সে ফৈলজানা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র ছিল। চাটমোহর উপজেলার কুয়াবাসী গ্রামে নি:সন্তান মামা সদর আলীর বাড়িতে থেকে লেখাপড়া করতো।

স্থানীয়রা জানায়, রোববার সকালে বাইসাইকেল নিয়ে বাজারের উদ্দেশ্য বের হয় রনি হোসেন। এ সময় উল্টো দিক থেকে আসা ইট বোঝাই ট্রলির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রনিকে চাপা দিলে গুরুতর আহত হয়। তাকে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পরে ইট বোঝাই ট্রলি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালক।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১০

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১১

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১২