ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

ছবি : সংগৃহীত।

ঋণের মামলার চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে সবুর তালুকদার (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিজ বাড়ির পাশের বাগানে একটি গাছের সঙ্গে গলায় দড়ি পেঁচানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত সবুর মথুরাপুর গ্রামের কুরান তালুকদারের ছেলে।

মথুরাপুর ইউনিয়নের সাবেক সদস্য মুক্তার হোসেন জানান, নিহত সবুর তার প্রতিবেশী ছিলেন এবং অত্যন্ত সহজ-সরল ও ভদ্র মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তবে গত কয়েকদিন ধরে তাকে মানসিকভাবে ভেঙে পড়তে দেখা যাচ্ছিল। 

তিনি জানান, ঈশ্বরদীর অরনকোলায় সবুরের বোনের জামাইয়ের কাছ থেকে তার ছোট মেয়ের জামাই সুদে ৫০ হাজার টাকা নেন। পরে সুদে-আসলে সেই টাকা প্রায় তিন লাখ টাকায় দাঁড়ায়। টাকা পরিশোধ করতে না পারায় একটি মামলা হয়। যেখানে সবুরকে ৫ নম্বর আসামি করা হয়। বিষয়টি নিয়ে তিনি গভীর হতাশায় ভুগছিলেন।

এলাকাবাসী জানান, বিকেলের দিকে বাড়ির পাশে মাঠে খেলতে যাওয়া কয়েকজন শিশু সবুরকে গাছের সঙ্গে ঝুলতে দেখে স্থানীয়দের খবর দেয়। পরে লোকজন এসে বিষয়টি পুলিশকে জানায়।

নিহতের স্বজনরা জানান, ঋণ ও মামলার বিষয়টি নিয়ে সবুর কয়েকদিন ধরেই দুশ্চিন্তা ও মানসিক চাপে ছিলেন। তাদের ধারণা, এই হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২