বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে আগ্রহী রাশিয়া

বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। একইসঙ্গে বাংলাদেশিদের জন্য ভিসা পদ্ধতি সহজীকরণ করার ব্যাপারেও আশ্বাস দেওয়া হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

রাশিয়ার নব নিযুক্ত রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকের পর রাশিয়া সরকারের পক্ষ থেকে এসব কথা জানান ঢাকায় নিযুক্ত দেশটির নতুন রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন।

বৈঠকে বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, রাশিয়ায় কৃষি, জাহাজ নির্মাণ শিল্প, আতিথেয়তাসহ বিভিন্নখাতে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। তবে তার আগে এ নিয়ে বিস্তারিত আলোচনা করে বাংলাদেশের সঙ্গে চুক্তি রাশিয়া চুক্তি করতে চায়। ভিসা পদ্ধতি সহজীকরণসহ বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে আগ্রহী রাশিয়া।

রাষ্ট্রদূত বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের টাকা পরিশোধ সংক্রান্ত জটিলতা দ্রুতই কেটে যাবে।

 স্থানীয় মুদ্রাসহ সার্বিক সম্পর্কের বিষয়ে ইতিবাচক রয়েছে উভয় দেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কাজ সময়মতো সমাপ্তি হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২