ক্যালসিয়ামের ঘাটতি পূরণে ভরসা রাখুন এই ৬ ফলে

ছবি সংগৃহিত।

শরীরের সুস্থতার জন্য ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ। হাড়, দাঁত ও পেশির স্বাস্থ্য সুরক্ষায় ক্যালসিয়ামের ভূমিকা অপরিসীম। এছাড়াও এই খনিজ পদার্থের অভাবে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। এ জন্য অনেকেই ক্যালসিয়াম গ্রহণ করেন।

ক্যালসিয়ামের ঘাটতি পূরণে অধিকাংশ মানুষই দুধ, দই, ছানা ইত্যাদি বোঝেন। কিন্তু এর বাইরে ফলমূল থেকেও পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায়। যা অনেকেরই অজানা। যারা ল্যাকটোজ ইনটলারেন্ট বা দুধ খেতে পারেন না, তাদের জন্য সেসব ফল খুবই সহায়ক। 

এবার তাহলে ক্যালসিয়াম সমৃদ্ধ সেসব ফলমূল সম্পর্কে জেনে নেয়া যাক।

১.আঙুর: আঙুরের মধ্যে ফাইটোনিউট্রিয়েন্টেস ও অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান রয়েছে। এছাড়াও ক্যালসিয়াম রয়েছে। যা হাড়ের ঘনত্ব বজায় রাখে।

২. কমলা: কমলায় ভিটামিন সি ছাড়াও প্রচুর ক্যালসিয়াম রয়েছে। নিয়মিত কমলা খাওয়া হলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়। একইসঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। 

৩. আনারস: রসালো এই ফলটিতে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ও ভিটামিন সি রয়েছে। এটি হাড়ের গঠন মজবুত করে এবং প্রদাহ কমাতে সহায়তা করে।

৪. কিশমিশ: শুকনো ফলটিতে প্রতি ১০০ গ্রামে ৫০ মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে। প্রতিদিন এক মুঠো কিশমিশ খাওয়া হলে হাড় শক্তিশালী হয়।

৫. স্ট্রবেরি: স্ট্রবেরি শুধুই মজাদার একটি ফল নয়। এটি ক্যালসিয়ামের পাশাপাশি অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ। দাঁত ও হাড়কে মজবুত করার জন্য স্ট্রবেরি খেতে পারেন।

৬. পেঁপে: নিয়মিত পেঁপে খাওয়া হলে হজম শক্তি বৃদ্ধির পাশাপাশি হাড় ও দাঁতের জন্য উপকার পাওয়া যায়। এতে ক্যালসিয়াম, ভিটামিন এ, সি উপাদান রয়েছে।

যেসব কারণে এসব ফল খাওয়া উচিত: হাড়ের ক্ষয়রোধ, দাঁতের গঠন উন্নত করা, রক্তে ক্যালসিয়ামের মাত্রা ঠিক রাখা, প্রাকৃতিক ও পার্শ্বপ্রতিক্রিয়া মুক্তর জন্য এসব ফল পরিমাণমত নিয়মিত খেতে পারেন।

হাড় ও দাঁতের স্বাস্থ্য ভালো রাখা এবং হৃদরোগ প্রতিরোধে শুধুই ক্যালসিয়াম ট্যাবলেটের ওপর ভরসা না করে, ক্যালসিয়ামসমৃদ্ধ ফলমূল রাখুন খাদ্যতালিকায়। শিশু থেকে বৃদ্ধ, সবার জন্যই এসব ফল উপকারী। প্রাকৃতিক উপায়ে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে ফল খাওয়ার অভ্যাসই সেরা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

বিপুল রিল সুতা ও জাল জব্দ, সংযোগ বিচ্ছিন্ন

ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের দোকানে আগুন

১০

‎মহাখালী রেলগেটে ৭ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

১১

বেনজীরের জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

১২