আবহাওয়া বার্তায় মোবাইল অ্যাপের গুরুত্ব

ছবি: সংগৃহীত ।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে আচমকা ঝড়-বৃষ্টি, বজ্রপাত, দমকা হাওয়া বৈশ্বিক জনজীবনকে বিপর্যস্ত করেছে অনেকাংশে। বাংলাদেশে সবার ভেতরেই এখন ভূমিকম্প আতঙ্ক ছড়িয়েছে।

পরিবেশ আর আবহাওয়ার অনেক তথ্যই এখন আগাম পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। ত্রিমাত্রিক অ্যাপ দেবে আবহাওয়ার আগাম কিছু খবর। তাই নতুন করে আলোচনায় এসেছে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সব অ্যাপ।

আজকাল শুধু তাপমাত্রা দেখেই আবহাওয়ার খবর জানার আগ্রহ শেষ হয় না। দুর্যোগ, একিউআই, পরিবেশে থাকা অ্যালার্জির উপাদান থেকে শুরু করে বৃষ্টি বা ঝড়, দমকা হাওয়া বা তুষারপাত কখন কোথায় হচ্ছে– এসব তথ্য জানা জরুরি। কয়েকটি রিয়েল টাইম তথ্য প্রকাশ করে ওয়েদার অ্যাপ।

অ্যান্ড্রয়েড হোক বা আইওএস সংস্করণ, এতে দ্য ওয়েদার চ্যানেল, অ্যাকুওয়েদারের মতো অ্যাপ তাপমাত্রা, একিউআইর সঙ্গে বাস্তবে কতটা উষ্ণতা থাকতে পারে, তার পরিসংখ্যান উপস্থাপন করে অঞ্চলভিত্তিক ও চাহিদা অনুপাতে। প্রতি ঘণ্টায় আলাদা করে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস পেতে রয়েছে ভিন্নধর্মী সব ফিচার।

বিদেশ ভ্রমণের বিশেষ প্রয়োজনে ১৫ দিন আগের আগাম খবর পাওয়া সম্ভব। সবার আগে যে অ্যাপটি ঝড়ের পূর্বাভাস দেয়, তার নাম ওয়েদার বাগ। ইন্টারেক্টিভ রাডার ম্যাপের সহায়তায় আবহাওয়ার খবর জানিয়ে দেয় ওয়ান ওয়েদার।

নির্ধারিত করে দেওয়া শর্ত সাপেক্ষে গ্রাহককে পৌঁছে দেয় ওয়ার্নিং মেসেজ। বিশ্বের স্থানীয় আবহাওয়ার খবর সহজেই সরাসরি (লাইভ) জানায় মেটোম্যাটিক্স ওয়েদার অ্যাপ। কিছু নতুন অ্যাপও এসেছে, যেসব সূক্ষ্মভাবে বায়ুর মান, ইউভি ইনডেক্স বা বৃষ্টির সম্ভাবনা প্রদর্শন করে। চাইলে নিজের ইচ্ছামতো অ্যালার্ট সেট করতে পারেন, যেমন– শব্দদূষণ, অতিরিক্ত গরম, বায়ুদূষণ, ভারী বৃষ্টি বা বজ্রপাতের সতর্কতা। কিছু অ্যাপে এখন রিয়েল টাইম নোটিফিকেশন, স্যাটেলাইট ভিউ ও লাইভ স্টর্ম ট্র্যাকিং সুবিধা পাওয়া যায়। এটি প্রতিদিনের পরিকল্পনা ও বিদেশ ভ্রমণে সতর্কবার্তা হিসেবে বিশেষভাবে সহায়তা করে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২