দামেস্কে প্রবেশ করেছে বিদ্রোহীরা; পালিয়েছেন প্রেসিডেন্ট আসাদ

সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করে নিয়েছে বিদ্রোহীরা। তবে বিদ্রোহীরা রাজধানীর কাছাকাছি উপস্থিত হওয়ার মধ্যেই দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের দামেস্ক ছাড়ার খবর মিলেছে। তবে এমন গুঞ্জনকে অস্বীকার করে প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, তিনি দামেস্কেই অবস্থান করছেন।

সিরিয়া সরকারের দুই শীর্ষ কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ একটি উড়োজাহাজে করে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে দামেস্ক ত্যাগ করেছেন।

তবে প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রেসিডেন্টের কার্যালয় বিবৃতিতে জানায়, বিদ্রোহীরা রাজধানীর দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে প্রসিডেন্ট বাশার আল-আসাদের চলে যাওয়ার খবর মিথ্যা ও গুজব। তিনি দামেস্কেই আছেন এবং তার দায়িত্ব পালন চালিয়ে যাচ্ছেন।  

এই মিথ্যা খবরের নিন্দা জানিয়ে বিবৃতিতে আরও জানানো হয়, ‘কিছু বিদেশি গণমাধ্যমে গুঞ্জন ও ভুয়া খবর ছড়ানো হচ্ছে। দাবি করা হচ্ছে, প্রেসিডেন্ট দামেস্ক ছেড়েছেন বা দ্রুত অন্য দেশে চলে গেছেন। কিন্তু তা সত্য নয়। এটি গুজব ও মিথ্যা সংবাদ। আমরা এর তীব্র নিন্দা জানাই। প্রেসিডেন্ট জাতীয় ও সাংবিধানিক কাজে ব্যস্ত রয়েছেন ও রাজধানী দামেস্কেই আছেন।’

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২