বৃষ্টি যেন বোরো ধানচাষীদের কান্না

ছবি সংগৃহিত।

চলতি মৌসুমে বগুড়ার ধুনট উপজেলায় বৃষ্টির পানিতে তলিয়ে নিম্ন অঞ্চলের পাকা-আধা পাকা বোরো ধানের ক্ষতি হয়েছে। অতিমাত্রায় বৃষ্টির কারণে জমিতেই ভাসছে কৃষকের স্বপ্নের সোনালি পাকা ধান। পাকা ধান পানিতে তলিয়ে পচে নষ্ট হচ্ছে। অন্যদিকে চাহিদা মতো মিলছে না ধান কাটার শ্রমিক। ফলে চোখে-মুখে হতাশা আর চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।

ফসলের মাঠ ঘুরে দেখা যায়, মাঠে পাকা ধান মাটিতে নুইয়ে পড়েছে। অনেক জমিতে কেটে রাখা ধান পানিতে ডুবে গেছে। এতে ধানের সঙ্গে ডুবছে কৃষকের স্বপ্নও। কেউ হাঁটু পানিতে নেমে ধান কাটছে। আবার কেউ কাটা ধান উঁচু স্থানে তুলছে, আবার কেউ কাটা ধানগুলো পানিতে ভাসমান অবস্থায় ছড়িয়ে থাকা একত্র করছে। 

বৃষ্টির মাঝেও অনেক কৃষক আধা পাকা ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছেন। এ সময় ধান কাটার মৌসুম শেষের দিকে। তারপরও অনেক কৃষক ক্ষেতের ধান ঘরে তুলতে পারেননি। আর দুই-এক সপ্তাহ সময় পেলে ধান কাটা মাড়াই করে ঘরে তুলতে পারতেন।

কৃষকরা জানান, একদিকে শ্রমিক সংকট, অন্যদিকে বৈরী আবহাওয়া যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ক্ষেতে কেটে রাখা ধান বৃষ্টির পানিতে ভাসছে। অন্যদিকে, কাটা ধানগুলো মাড়াইয়ের পর ভেজা ধান শুকানো নিয়েও রয়েছে বেশ দুর্ভোগ। বৃষ্টির কারণে বাড়ির উঠানেও কাঁদা হয়ে আছে। সড়কেও ধান শুকাতে পারছেন না তারা। বৃষ্টির কারণে নুয়ে পড়া ধান কাটতে কষ্ট হচ্ছে।

ধুনট উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুর নাহার বলেন, এ উপজেলায় ১৬ হাজার ৭৮৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ করেছেন কৃষক। ইতোমধ্যে মাঠের প্রায় ৯২ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। ফলনও ভালো হয়েছে। এ অবস্থায় বৃষ্টিতে সামান্য পরিমাণ জমির ধানক্ষেতে পানি জমেছে। তবে যেসব ক্ষেতে ধান নুয়ে পড়েছে, সেসব ক্ষেতের ধান দ্রুত কাটার জন্য আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি। আমরা কৃষকদের পাশে আছি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২