তিন ইরানি পাইলটকে বন্দির দাবি প্রত্যাখ্যান করল কাতার

তিন ইরানি পাইলটকে আটক করার দাবি অস্বীকার করেছে কাতার। ইরান তাদের মুক্তির দাবি জানানোর পর শনিবার (১৫ আগস্ট) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, ইরানি পাইলটদের আটক করা হয়েছে-এমন দাবি ‘বিভ্রান্তিকর’। চলমান কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই এ ধরনের বক্তব্য আসায় তারা বিস্মিত।

কাতারের দাবি, ইরানি পাইলটদের আটক করে রাখার কোনো ঘটনা ঘটেনি। বরং চলতি বছরের শুরুর দিকে কাতারের আকাশসীমায় ইরানি বিমান প্রবেশের পর তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল।

পরে কাতারের অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাইলটদের সন্ধানে অভিযান চালায় এবং একজন পাইলটের মরদেহ উদ্ধার করে বলে জানিয়েছে দোহা। মরদেহ হস্তান্তরের বিষয়ে ইরানের সঙ্গে যোগাযোগের চেষ্টাও করা হয়েছে বলে কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে ইরানের সশস্ত্র বাহিনী দাবি করেছিল, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের শুরুর দিকে দুটি সু-২৪ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর তিন পাইলট জীবিত অবস্থায় কাতারের হাতে আটক হন। ইরানের দাবি, গত ছয় মাস ধরে তাদের কাতারে আটকে রাখা হয়েছে।

ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে তিন পাইলটকে মুক্তি দেওয়ার জন্য কাতারের প্রতি আহ্বান জানানো হয়। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে কাতার-ইরান সম্পর্কের বিষয়ে আলোচনা শুরু হয়েছে।

তবে কাতার স্পষ্টভাবে বলেছে, তিন ইরানি পাইলটকে আটক করে রাখার অভিযোগ সত্য নয়। দোহা মনে করছে, আঞ্চলিক উত্তেজনা কমাতে যখন কূটনৈতিক প্রচেষ্টা চলছে, তখন এ ধরনের দাবি পরিস্থিতিকে আরও জটিল করতে পারে।

সূত্র: আল জাজিরা


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

১

শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা হবে : দীনেশ ত্রিবেদী

২

মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক

৩

হকার উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্র মিরপুর

৪

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

‘বড়াই করে’র পর ‘মথুরা’ দিয়ে আলোচনায়, কে এই অংকন

৬

সিলেটের বিমানবন্দরে সাড়ে ৮১ লিটার বিদেশি মদসহ আটক ২

৭

অপ্রতিমকে হত্যার আগে তদন্তকারীদের নজর এড়াতে দেখা হয় গোয়েন্দা সিরিজ

৮

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে

৯

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ, আটক ৪ শতাধিক

১০

২ হাজার মানুষকে বিদেশে পাচার, ভুয়া প্রতিষ্ঠানের হোতা আরজু গ্রেপ্তার

১১

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৩৯

১২